PG Diploma Admission 2026

পিজি ডিপ্লোমা কোর্সের সুযোগ আইআইটি মাদ্রাজ-এ, কোন বিষয়ে কারা পড়তে পারবেন?

বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম মেধা, ডিজিটাল ট্রান্সফরমেশন-সহ ম্যানুফ্যাকচারিং অ্যানালিটিক্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন এই কোর্সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৪:৪৩
Share:

আইআইটি মাদ্রাজ। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ-এর তরফে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

কোর্সের নাম ‘ম্যানুফ্যাকচারিং অ্যানালিটিক্স’। মেয়াদ এক বছর। এই কোর্সের মাধ্যমে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম মেধা, ডিজিটাল ট্রান্সফরমেশন-সহ ম্যানুফ্যাকচারিং অ্যানালিটিক্স সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা বিজ্ঞানের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। যাঁরা বিজ্ঞানে স্নাতকোত্তর, তাঁরাও আবেদন করতে পারবেন। যাঁরা কম্পিউটার সায়েন্স, গণিত বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক, তাঁরাও আবেদন জানাতে পারবেন। থাকতে হবে পাইথন প্রোগ্রামিং সংক্রান্ত জ্ঞান। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ মে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement