MTech Admission 2026

বিটেক-এর পর এমটেক ডিগ্রি চাই! গেট না দিলেও ভর্তির সুযোগ দিচ্ছে আইআইআইটি দিল্লি

সংশ্লিষ্ট বিভাগে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। তবে, গেট উত্তীর্ণ না হলেও আবেদন করা যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৫:৫৬
Share:

আইআইআইটি দিল্লি। ছবি: সংগৃহীত।

দিল্লির ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) দিচ্ছে মাস্টার অফ টেকনোলজি পড়ার সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

কম্পিউটেশনাল বায়োলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমটেক পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। ভর্তির জন্য আবেদন করতে হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে। সংশ্লিষ্ট বিভাগে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। তবে, গেট উত্তীর্ণ না হলেও আবেদন করা যাবে। সে ক্ষেত্রে গেট পাশ না হওয়া প্রার্থীদের এবং যে সকল পড়ুয়া গেট দিয়েও ভাল নম্বর পাননি, তাঁদের প্রতিষ্ঠান আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে আইআইটি দিল্লির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমেপজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ এপ্রিল। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইআইটি দিল্লির ওয়েবসাইটটি দেখে নেওয়া প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement