JU Ragging Incident 2026

যাদবপুরে হেনস্থার নালিশ! ন'দিন পর অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করল অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড

কর্তৃপক্ষের তরফে আগেই জানানো হয়েছিল, বিষয়টি অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডে পাঠানো হয়েছে। তারা তদন্ত শুরু করেছে। তদন্ত রিপোর্ট অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছে পেশ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৪
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

হেনস্থার মতো সংবেদনশীল বিষয়ে গত ১৮ ফেব্রুয়ারি অভিযোগ করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্র। প্রায় ১০ দিন পর, ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা নাগাদ তদন্ত কমিটির তরফে প্রথম ফোন পেলেন অভিযোগকারী পড়ুয়া। ওই ছাত্র বলেন, “এত দিন পর ফোন করে আমার কাছে বিস্তারিত জানতে চাওয়া হল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল অ্যান্টি রুয়াগিং স্কোয়াডের তরফে।” তিনি জানান তদন্তকারী দলের ওই সদস্যকে তিনি পুরো বিষয়টি জানিয়েছেন।

Advertisement

ওই পড়ুয়া জানান, গত ১৮ ফেব্রুয়ারি কর্তৃপক্ষের কাছে তিনি অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা নাগাদ তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে ডিন অফ আর্টসের ঘরের পাশে একটি ঘরে বসে তাস খেলছিলেন। সে সময় তাঁরই কয়েকজন সহপাঠী ও উঁচু ক্লাসের পড়ুয়া সে ঘরে এসে তাঁদের হেনস্থা করতে শুরু করেন। অভিযোগ, ব্যক্তিগত আক্রমণ করে নানা কথা বলা হয়। হাততালি দিয়ে তাঁরা স্লোগান দিতে থাকেন। বিভাগ থেকে বের করে দেওয়ার এবং মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই ছাত্রের দাবি, তাঁকে গণপিটুনি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, বিষয়টি অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডে পাঠানো হয়েছে। তারা তদন্ত শুরু করেছে। তদন্ত রিপোর্ট অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছে পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তকারী দলের এক সদস্য জানান , গত শুক্রবারে একটি বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement