UG Admission 2026

স্নাতকের জন্য ভর্তির ফি দিতে হচ্ছে না শিক্ষার্থীদের! প্রায় ২ লক্ষ পড়ুয়ার স্বার্থে বিশেষ উদ্যোগ অসমে

চলতি শিক্ষাবর্ষে অসমে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৭৯৬ জন পড়ুয়া স্নাতকে ভর্তি হয়েছেন। অসমের শিক্ষার্থী কল্যাণ কর্মসূচির অধীনে তাঁদের কোনও ‘অ্যাডমিশন ফি’ দিতে হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১১:৪০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতকের ভর্তির জন্য আলাদা করে ফি দিতে হল না পড়ুয়াদের। চলতি শিক্ষাবর্ষে অসমে মোট মোট ১ লক্ষ ৮৫ হাজার ৭৯৬ জন পড়ুয়া ভর্তি হয়েছেন। তাঁদের ‘অ্যাডমিশন ফি’ ছাড়াই ভর্তি নেওয়া হয়েছে।

Advertisement

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসমের শিক্ষার্থী কল্যাণ কর্মসূচির অধীনে স্নাতকে ভর্তির জন্য আলাদা কোনও ফি জমা নেওয়া হচ্ছে না। রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের উচ্চশিক্ষার প্রথম ধাপ সুনিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।

এক্স হ্যান্ডলে হিমন্ত জানিয়েছেন, আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হন, সেই ভাবনা থেকেই ফি মকুব করা হয়েছে। এতে কলেজছুট হওয়ার প্রবণতাও কমবে। গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ বৃদ্ধি হতে চলেছে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

Advertisement

রাজ্যের শিক্ষা ক্ষেত্রে দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে আর্থিক বিষয়ে সুযোগসুবিধা দেওয়া ছাড়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রকল্প চালু হয়েছে। ইতিমধ্যেই মেধাবী পড়ুয়াদের স্কলারশিপ প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে পরিকাঠামোগত উন্নয়নের কাজও শুরু হয়েছে অসমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement