GATB Results 2026

কম্পিউটেশনাল অ্যান্ড ইন্টিগ্রেটিভ সায়েন্সেস-এ স্নাতকোত্তর! কোন শর্তে করা যাবে ভর্তির আবেদন?

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের তরফে কম্পিউটেশনাল অ্যান্ড ইন্টিগ্রেটিভ সায়েন্সেস এবং বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৩:২৪
Share:

ছবি: সংগৃহীত।

বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণার সঙ্গে প্রয়োজন হয় গাণিতিক সমস্যার সমাধানও। বর্তমানে সেই কাজের জন্য সাহায্য নেওয়া হয় কম্পিউটিং-এর। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে জ্ঞান অর্জনের সুযোগ দিচ্ছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতকোত্তরে কম্পিউটেশনাল অ্যান্ড ইন্টিগ্রেটিভ সায়েন্সেস বিষয়টি পড়ানো হবে।

Advertisement

সংশ্লিষ্ট কোর্সটির ক্লাস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কম্পিউটেশনাল অ্যান্ড ইন্টিগ্রেটিভ সায়েন্সেস-এর অধীনে করতে পারবেন। পড়ুয়াদের রসায়ন, পদার্থবিদ্যা, জীববিদ্যার মতো বিষয়ে গণিত, কম্পিউটিং-এর প্রভাব এবং প্রয়োগ সম্পর্কিত বিষয়গুলি শেখানো হবে। এ ক্ষেত্রে বিপুল পরিমাণ তথ্যের বিশ্লেষণ, ম্যাথেম্যাটিক্যাল মডেলিং সংক্রান্ত বিষয়গুলি পড়াবেন বিশেষজ্ঞেরা।

চলতি শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট বিষয়টি ছাড়াও বায়োটেকনোলজি-তে ভর্তি নেওয়া হবে। উল্লিখিত বিষয়গুলি নিয়ে পড়তে আগ্রহীদের গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট বায়োটেকনোলজি (গ্যাট বি) পাশ করতে হবে। এ ছাড়াও প্রার্থীদের বায়োটেকনোলজি কিংবা সমতুল বিষয়ে স্নাতক হওয়া জরুরি।

Advertisement

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ৯ জুলাইয়ের মধ্যে ভর্তি হতে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে গ্যাটবি স্কোর সংক্রান্ত তথ্যও পাঠানো প্রয়োজন। এই বিষয়ে বিশদ নির্দেশিকা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement