Vastu Tips for Artificial Plants

ভুল জায়গায় কৃত্রিম গাছ রাখলেই অমঙ্গল! বাস্তুমতে সঠিক স্থানে গাছ না রাখলে ঘিরে ধরবে অশুভ শক্তি

বর্তমানে ব্যস্ত জীবনযাত্রার কারণে অনেকে বাড়ির বারান্দায় বা ছাদে আসল গাছ রেখে নিয়মিত জল-সার দিয়ে যত্ন করতে পারেন না। অনেকের ঘরে আবার আলো-বাতাসের অভাব থাকায় আসল গাছ রাখেন না। কিন্তু অন্দরসজ্জার জন্য অনেকেই কৃত্রিম গাছ ব্যবহার করেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৪:৪৬
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে কৃত্রিম বা প্লাস্টিকের গাছ রাখা শুভ বলে মনে করা হয় না। বাস্তুর মূল ভিত্তি হল ইতিবাচক এবং প্রাণবন্ত শক্তির প্রবাহ। যেহেতু কৃত্রিম গাছের কোনও প্রাণ না থাকার কারণে কৃত্রিম গাছগুলিকে বাস্তুমতে জড়তার প্রতীক হিসাবে ধরা হয়। বর্তমানে ব্যস্ত জীবনযাত্রার কারণে অনেকে বাড়ির বারান্দায় বা ছাদে আসল গাছ রেখে নিয়মিত জল-সার দিয়ে যত্ন করতে পারেন না। অনেকের ঘরে আবার আলো-বাতাসের অভাব থাকায় আসল গাছ রাখেন না। কিন্তু অন্দরসজ্জার জন্য অনেকেই কৃত্রিম গাছ ব্যবহার করেন।

Advertisement

বাস্তুশাস্ত্র অনুসারে, কৃত্রিম গাছ রাখলে পরিবারের সদস্যদের জীবনে অমঙ্গলের ছায়া নেমে আসে। এই গাছগুলি আকর্ষণ করে নেতিবাচক শক্তি। তবে বাড়িতে কৃত্রিম গাছ রাখলেও বাস্তুর নেতিবাচক প্রভাব এড়াতে কিছু বিশেষ নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। সেই কৃত্রিম গাছ রাখার প্রতিকারগুলি নিয়ে নীচে বিস্তারে আলোচনা করা হল—

কৃত্রিম গাছ রাখার জন্য দিক নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল দিকে গাছ রাখলে তা পরিবারের সদস্যদের উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে। কৃত্রিম গাছ বা ফুল রাখার সবচেয়ে ভাল দিক হল পশ্চিম বা দক্ষিণ দিক। বাড়ির উত্তর ও পূর্ব দিক হল অত্যন্ত পবিত্র এবং বাস্তুমতে এই দিকগুলিকে ইতিবাচক শক্তির প্রবেশদ্বার বলে মনে করা হয়। এই দুই দিকে সব সময় আসল বা জীবন্ত গাছ রাখা উচিত।

Advertisement

উত্তর বা পূর্ব দিকে কৃত্রিম গাছ রাখলে আর্থিক ক্ষতি বা পেশাজীবনে বাধা আসতে পারে। কৃত্রিম গাছের পাতায় খুব দ্রুত ধুলোবালি জমে। বাস্তুমতে, ধুলো জমা কৃত্রিম গাছ বাড়িতে মারাত্মক নেতিবাচক শক্তি এবং পরিবারের সদস্যদের জীবনে অলসতা ডেকে আনে। সপ্তাহে অন্তত এক বার গাছগুলি ভাল করে ধুয়েমুছে পরিষ্কার রাখুন।

রোদে বা পুরনো হয়ে যাওয়ার কারণে কৃত্রিম গাছের রং ফ্যাকাশে হয়ে গেলে বা পাতা ছিঁড়ে গেলে তা অবিলম্বে ঘর থেকে সরিয়ে ফেলুন। বিবর্ণ এবং ভাঙা কৃত্রিম বস্তু দুর্ভাগ্য ও অবসাদের কারণ হতে পারে। শোয়ার ঘরে ভুল করেও কৃত্রিম গাছ বা প্লাস্টিকের ফুল রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, শোয়ার ঘরে কৃত্রিম উপাদান রাখলে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে পারস্পরিক বিশ্বাস এবং মধুরতা কমে যায়।

এমনকি, দাম্পত্যে ফাটল ধরারও আশঙ্কা থাকতে পারে। বাস্তুমতে, শোয়ার ঘরে সব সময় আসল গাছ যেমন মানি প্ল্যান্ট বা স্পাইডার প্ল্যান্ট রাখা শ্রেয়। রান্নাঘর হল মা অন্নপূর্ণার স্থান এবং অগ্নি কোণ। এখানে কৃত্রিম গাছ রাখলে তা পরিবারের সদস্যদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাস্তুর নেতিবাচক প্রভাব সম্পূর্ণ ভাবে এড়াতে এবং ঘরে পজ়িটিভ এনার্জি বাড়াতে কৃত্রিম গাছের পাশাপাশি অন্তত দু’-একটি আসল ইন্ডোর প্ল্যান্ট রাখার চেষ্টা করুন। মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট অথবা লাকি ব্যাম্বু খুব কম আলো ও সামান্য যত্নেই বেঁচে থাকে। এই গাছগুলি ঘরের বাতাস শুদ্ধ করার পাশাপাশি বাস্তুদোষও খণ্ডন করে বলে বিশ্বাস করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement