Black Watch Astrological Analysis

কালো ঘড়ি পরা শুভ না অশুভ? অজান্তেই রাহু এবং শনিকে রুষ্ট করে ফেলছেন না তো? কী বলছে জ্যোতিষ?

প্রতিটি রং কোনও না কোনও গ্রহের শক্তির প্রতিনিধিত্ব করে। কালো রঙের উপর মূলত শনি দেবের এবং কিছুটা রাহুর প্রভাব থাকে। তাই সেই রঙের ঘড়ি ব্যবহার করলে তার সরাসরি প্রভাব পড়ে আমাদের জীবনে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৩:৪৪
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ঘড়ি সময়ের প্রতীক এবং সময় সরাসরি আমাদের ভাগ্যের সঙ্গে যুক্ত। অনেকেই নিজের পছন্দমতো কালো ডায়াল অথবা কালো স্ট্র্যাপের ঘড়ি পরেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে, কালো রঙের ঘড়ির বিশেষ প্রভাব পড়ে আমাদের জীবনে। প্রতিটি রং কোনও না কোনও গ্রহের শক্তির প্রতিনিধিত্ব করে। কালো রঙের উপর মূলত শনিদেবের এবং কিছুটা রাহুর প্রভাব থাকে। জ্যোতিষের দৃষ্টিকোণ থেকে কালো ঘড়ি পরা শুভ না কি অশুভ এবং তার নেপথ্যে গ্রহের কী প্রভাব রয়েছে, তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

Advertisement

কালো রং শনিদেবের অত্যন্ত প্রিয়। তাই কালো ঘড়ি পরলে কোষ্ঠীতে শনির প্রভাব বৃদ্ধি পায়। যাঁদের রাশিতে শনি শুভ অবস্থানে রয়েছে, তাঁদের জন্য কালো ঘড়ি পরা শুভ হতে পারে। এটি কর্মক্ষেত্রে শৃঙ্খলা, ধৈর্য, কঠোর পরিশ্রম করার ক্ষমতা এবং স্থায়িত্ব নিয়ে আসতে সাহায্য করে। যদি কারও রাশিতে শনি দুর্বল অবস্থানে থাকে অথবা বর্তমানে শনির সাড়েসাতি চলে, তবে কালো ঘড়ি পরা এড়িয়ে চলাই ভাল। তার ফলে কাজে বাধা, অলসতা, মানসিক চাপ বা শুভ কাজে বিলম্ব ঘটতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ঘড়ির ডায়াল বা স্ট্র্যাপ যদি কুচকুচে কালো হয়, তবে তা রাহুর শক্তিকে আকর্ষণ করতে পারে। রাহু যদি জন্মকুণ্ডলীতে অশুভ স্থানে থাকে, তবে কালো ঘড়ি পরার ফলে ভ্রম, সিদ্ধান্তহীনতা বা হঠাৎ করে আপনি কোনও লোকসানের সম্মুখীন হতে পারেন।

Advertisement

আপনি যদি লোহা, তেল, কয়লা বা চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন অথবা ওকালতি বা কোনও কারিগরি পেশার সঙ্গে যুক্ত থাকেন, তবে কালো ঘড়ি আপনার জন্য সহায়ক হতে পারে। কিন্তু ব্যাংকিং, শিক্ষা অথবা সৃজনশীল কাজের সঙ্গে পেশাজীবন যুক্ত থাকলে কালো রঙের ঘড়ি পরা এড়িয়ে চলাই শ্রেয়। তার পরিবর্তে সোনালি, রূপালি অথবা হালকা রঙের ঘড়ি ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement