Astrological Remedies for Loan
টাকা ধার দিয়ে ফিরে পাচ্ছেন না! ঋণ দেওয়া-নেওয়ার সময় কয়েকটি নিয়ম মেনে চললেই হতে হবে না ‘লক্ষ্মীছাড়া’
জ্যোতিষশাস্ত্র মতে, সঠিক দিনে ঋণ নিলে তা সঠিক সময়ে ফেরত দেওয়া সম্ভব। এমনকি, সঠিক সময়ে কাউকে ঋণ দিলে পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
অভাবের তাড়নায় কিংবা
পরিস্থির চাপে পড়ে অনেকেই ঋণ নিতে বাধ্য হন। অধিকাংশ ক্ষেত্রে
টাকা ধার নিয়ে ফেললেও তা শোধ করার সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। জ্যোতিষশাস্ত্র
মতে, সঠিক দিনে ঋণ নিলে তা সঠিক সময়ে ফেরত দেওয়া
সম্ভব। এমনকি, সঠিক সময়ে কাউকে ঋণ দিলে পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও বেড়ে
যায়। নীচে ঋণ দেওয়া-নেওয়ার সহজ নিয়মগুলি নিয়ে বিস্তারে আলোচনা করা হল—
- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গলবার
ভুল করেও ঋণ নেওয়া উচিত নয়। এই দিনে নেওয়া ঋণ শোধ করতে দীর্ঘ সময় লাগে এবং ঋণগ্রস্ত ব্যক্তি অশান্তিতে ভোগেন। তবে এই দিনে পুরনো ঋণ শোধ করা অত্যন্ত শুভ।
- বুধবার কাউকে ঋণ দেওয়া উচিত
নয়। বুধ গ্রহকে
ব্যবসার কারক বলে মনে করা হয়। এই দিনে কাউকে টাকা ধার দিলে তা সহজে ফেরত পাওয়া যায়
না এবং আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই দিনে ঋণ নেওয়া যেতে পারে।
- শনিবার ঋণ আদানপ্রদান করা
শুভ বলে মনে করা হয় না। শনির প্রভাবে এই দিনের আর্থিক লেনদেন দীর্ঘস্থায়ী আইনি
জটিলতা বা বিবাদের রূপ নিতে পারে।
- রবিবার সূর্যের দিন। এই
দিনে ধার দিলে নিজের সঞ্চিত অর্থ বা লক্ষ্মী চঞ্চল হয়ে পড়েন বলে মনে করা হয়। তাই
রবিবার আর্থিক লেনদেন এড়িয়ে চলাই ভাল।
- সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ঋণ নেওয়ার জন্য তুলনামূলক ভাবে
নিরাপদ ও শুভ।
- মঙ্গলবার এবং বুধবার বাদে সপ্তাহের
অন্য কোনও দিনে ঋণ দিতে পারেন। সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার ধার দেওয়ার জন্য ভাল। কারণ
এতে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়ে।
- ঋণের কাগজপত্রে সই করার সময়
কালো কলম ব্যবহার না করাই শ্রেয়। তার পরিবর্তে নীল বা লাল রঙের কলম ব্যবহার করা
শুভ বলে ধরা হয়।
- সূর্যাস্তের পর কাউকে টাকা
ধার দেওয়া বা কারও কাছে ঋণ নেওয়া উচিত নয়। মনে করা হয়, এতে ঘরের লক্ষ্মী বিদায় নেন।
- টাকা দেওয়ার সময় সব সময় ডান
হাত ব্যবহার করা শুভ।
- আপনি যদি কোনও ঋণের জালে
জড়িয়ে থাকেন, তবে প্রতি মঙ্গলবার ঋণের কিস্তি বা কিছু অংশ শোধ
করা শুরু করুন। এতে দ্রুত ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।