Astrological Remedies for Kundali Dosha

কুণ্ডলীতে গ্রহের দোষ? প্রতি দিনের সহজ অভ্যাসে কাটাতে পারেন অমঙ্গলের দশা, কী বলছে জ্যোতিষ?

জটিল কোনও উপচার পালন না করে প্রতি দিনের সহজ কিছু অভ্যাসের মাধ্যমে কুণ্ডলীতে গ্রহের দোষ কাটানো অথবা গ্রহের নেতিবাচক প্রভাব কমানো যেতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৪:৩০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কুণ্ডলীতে কোনও অশুভ গ্রহের দশা বা মহাদশা চললে জীবনে নানা রকম বাধা-বিপত্তি, মানসিক চাপ অথবা শারীরিক কষ্ট আসতে পারে। তবে শাস্ত্রমতে, অত্যন্ত জটিল কোনও উপাচার পালন না করে প্রতি দিনের সহজ কিছু অভ্যাসের মাধ্যমে কুণ্ডলীতে গ্রহের দোষ কাটানো অথবা গ্রহের নেতিবাচক প্রভাব কমানো যেতে পারে। নীচে প্রতিটি গ্রহের দোষ কাটানোর জন্য অত্যন্ত সহজ এবং কার্যকরী কিছু ঘরোয়া উপায় নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

Advertisement

মঙ্গল

কুণ্ডলীতে মঙ্গলের দশা খারাপ থাকলে অতিরিক্ত রাগ হতে পারে অথবা কোনও দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। নিকটাত্মীয় অথবা পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদের কারণ সৃষ্টি হতে পারে। মঙ্গলের দোষ কাটাতে নিয়ম মেনে সপ্তাহের প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন। হনুমানজির মন্দিরে লাল ফুল বা সিঁদুর অর্পণ করতে পারেন। রাগ নিয়ন্ত্রণ করুন এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

Advertisement

শনি

শনির দশা চললে কাজে বিলম্ব, এমনকি কঠোর পরিশ্রমের পরেও ব্যর্থতা এবং আর্থিক কষ্ট হয়। কুণ্ডলীতে শনির দোষ থাকলে প্রতি শনিবার সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। হনুমানের পুজো করলেও শনিদেব শান্ত হন। অসহায়, দরিদ্র শ্রমিক এবং সাফাইকর্মীদের সাধ্যমতো সাহায্য করতে পারেন অথবা খাওয়াতে পারেন। এর ফলে শনিদেব প্রসন্ন হন।

রাহু

আপনার কুণ্ডলীতে রাহুর দোষ থাকলে তা প্রতিকারের জন্য পথকুকুরকে রুটি বা বিস্কুট খাওয়াতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, পথকুকুরদের খাওয়ালে রাহুর নেতিবাচক প্রভাব কমে।

কেতু

কেতুর দোষ কাটাতে চাইলে গণেশপুজো করুন। দরিদ্রদের কম্বল অথবা উজ্জ্বল বর্ণের কাপড় দান করতে পারেন। নেশাজাতীয় দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন এবং সৎ পথে চলুন।

বুধ

বুধের দশা খারাপ হলে বুদ্ধিভ্রম, ব্যবসায় ক্ষতি এবং বাচনভঙ্গিতে সমস্যা দেখা দেয়। এই দশা কাটাতে প্রতি বুধবার গণেশকে দূর্বা ঘাস নিবেদন করুন। পাখিদের মুগ ডাল বা সবুজ কোনও দানা খাওয়াতে পারেন। সবুজ রঙের পোশাক বেশি পরিধান করলে সুফল মিলতে পারে।

বৃহস্পতি

বৃহস্পতির অশুভ দশায় শিক্ষা, বিবাহ অথবা ভাগ্যে বাধা আসে এবং অহংবোধ বাড়তে থাকে যা ক্ষতিকর। বৃহস্পতির দোষ কাটাতে গেলে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার কলাগাছের গোড়ায় জল দিন এবং হলুদ ও চন্দনের তিলক কপালে লাগান। ভগবান বিষ্ণুর উপাসনা করুন। শিক্ষক, গুরুজন এবং ব্রাহ্মণদের সম্মান করুন।

শুক্র

কুণ্ডলীতে শুক্রের দশা খারাপ হলে দাম্পত্যজীবনে অশান্তি, আর্থিক অভাব এবং বিলাসবহুল জীবনে বাধা আসে। সপ্তাহের প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো করুন এবং সাদা মিষ্টি ভোগ নিবেদন করুন। কর্পূর দিয়ে আরতি করতে পারেন।

চন্দ্র

চন্দ্রের দশা দুর্বল হলে মানসিক অস্থিরতা, অবসাদ এবং স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। এই দোষ কাটাতে প্রতি সোমবার শিবলিঙ্গে জল বা দুধ অর্পণ করুন। প্রতি দিন রাতে রুপোর পাত্রে জল রেখে পরের দিন সকালে তা পান করতে পারেন। কোনও ভাবেই জল অপচয় করবেন না।

সূর্য

সূর্যের অশুভ দশা চললে সম্মানহানি, পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে। এই দোষ কাটাতে প্রতি দিন সকালে স্নান সেরে তামার পাত্রে জল নিয়ে উদীয়মান সূর্যকে জল নিবেদন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement