Astrological Remedies

বৃহস্পতিকে তুষ্ট করলেই হবে উন্নতি, কেটে যাবে অমঙ্গলের আঁধার, কী উপায়ে বৃহস্পতিকে বশে আনা যায়?

বৃহস্পতির কৃপাদৃষ্টি পড়লে ব্যক্তিজীবন থেকে শুরু করে পেশাজীবনে রাতারাতি সাফল্য আসে। অর্থজনিত কোনও সমস্যা থাকলে তার দ্রুত সমাধানও হয়ে যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৩:০২
Share:

ছবি: সংগৃহীত।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি গ্রহকে দেবগুরু বলে মনে করা হয়। বৃহস্পতি জ্ঞান, ভাগ্য, প্রজ্ঞা এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ। কুণ্ডলীতে বৃহস্পতি শক্তিশালী থাকলে জীবনে মান-সম্মান, আর্থিক সমৃদ্ধি এবং শান্তি আসে। বৃহস্পতির কৃপাদৃষ্টি পড়লে ব্যক্তিজীবন থেকে শুরু করে পেশাজীবনে রাতারাতি সাফল্য আসে। অর্থজনিত কোনও সমস্যা থাকলে তার দ্রুত সমাধানও হয়ে যায়। কুণ্ডলীতে বৃহস্পতিকে মজবুত করার জন্য জ্যোতিষশাস্ত্রে কিছু সহজ এবং কার্যকরী উপায়ের কথা বলা হয়েছে। নীচে সেই উপায়গুলি নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

Advertisement

গুরুজনদের সম্মান করা

শাস্ত্রমতে, বৃহস্পতি হল গুরু। জীবনে শিক্ষক, পিতা-মাতা এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান করলে এবং তাঁদের আশীর্বাদ নিলে বৃহস্পতি স্বভাবতই শুভ ফল দিতে শুরু করে।

Advertisement

জ্ঞান দান

পড়াশোনা সংক্রান্ত সাহায্য করা অথবা কোনও বিষয়ে নিজের জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার মাধ্যমে বৃহস্পতির প্রভাবকে শক্তিশালী করে তোলা যায় বলে মনে করা হয়।

ধর্মীয় স্থানে সেবা

সপ্তাহের প্রতি বৃহস্পতিবার নিয়ম মেনে কোনও মন্দির অথবা ধর্মীয় স্থানে গিয়ে সেবা করা শুভ বলে গণ্য করা হয়। সেখানে গিয়ে বই অথবা কর্পূরও দান করতে পারেন।

হলুদ রঙের জিনিস দান

বৃহস্পতিবার সকালে কোনও দরিদ্র ব্যক্তি অথবা পুরোহিতকে হলুদ রঙের সামগ্রী যেমন— ছোলার ডাল, হলুদ রঙের পোশাক, কলা বা ঘি দান করতে পারেন।

বৃহস্পতিবারের ব্রতপালন

বৃহস্পতির কৃপাদৃষ্টি পেতে চাইলে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আমিষ খাবার, পেঁয়াজ এবং রসুন খাওয়া এড়িয়ে চলুন। সম্ভব হলে বৃহস্পতিবার উপবাস বা ব্রত পালন করতে পারেন।

বিষ্ণুর উপাসনা

ভগবান বিষ্ণু বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবতা। প্রতি বৃহস্পতিবার নিয়ম করে বিষ্ণু সহস্রনাম পাঠ করা অথবা বিষ্ণুর পূজা করলে কুণ্ডলীতে বৃহস্পতির দোষ থাকলে তা কেটে যায়।

মন্ত্র জপ

প্রতি দিন সময় না হলেও বৃহস্পতিবার নিয়ম করে গুরু মন্ত্র বা বৃহস্পতির বীজমন্ত্র জপ করতে পারেন। ‘ওঁ ব্রাং ব্রীং ব্রৌং সঃ গুরবে নমঃ’ এই মন্ত্রটি ১০৮ বার জপ করা শুভ বলে মনে করা হয়।

খাদ্যাভাস ও পরিধান

বৃহস্পতিবার হালকা হলুদ রঙের পোশাক পরা ভাল। এই দিনে খাবারে সামান্য কেশর বা হলুদ ব্যবহার করা এবং কপালে হলুদের তিলক লাগানো অত্যন্ত শুভ।

রত্ন ধারণ

বৃহস্পতির প্রধান রত্ন হল পোখরাজ। কোনও অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই রত্ন ধারণ করতে পারেন। রত্ন ধারণ করতে না চাইলে জ্যোতিষীর পরামর্শে ডান হাতে অথবা গলায় হলুদ সুতো ধারণ করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement