JELET 2026 Answer Key

রাজ্য জয়েন্ট বোর্ড প্রকাশ করল জেইএলইটি-র সম্ভাব্য উত্তরপত্র, প্রতি আপত্তিতে লাগবে ৫০০ টাকা

গত ১৩ জুন রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে জেইএলইটি আয়োজিত হয়েছিল। এই প্রবেশিকার মাধ্যমে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা উত্তীর্ণ প্রার্থীরা সরাসরি বিটেক-এর দ্বিতীয় বর্ষে ভর্তির হতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৫:৩৭
Share:

প্রতীকী ছবি।

প্রকাশিত হল জেইএলইটি ২০২৬-এর সম্ভাব্য উত্তরপত্র (আনসার কি)। ‘ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড’-এর (ডব্লিউবিজেইইবি) তরফে প্রকাশ করা হয়েছে ফল।

Advertisement

গত ১৩ জুন রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে জেইএলইটি আয়োজিত হয়েছিল। এই প্রবেশিকার মাধ্যমে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে তিন বছরের ডিপ্লোমা উত্তীর্ণ প্রার্থীরা সরাসরি বিটেক-এর দ্বিতীয় বর্ষে ভর্তির হতে পারেন।

কী ভাবে দেখবেন সম্ভাব্য ‘আনসার কি’?

Advertisement

প্রথমে ডব্লিউবিজেইইবি-র ওয়েবসাইটে (wbjeeb.nic.in) যেতে হবে।

‘হোমপেজ’ থেকে জেইএলইটি বিভাগে যেতে হবে।

সেখান থেকে সম্ভাব্য আনসার কি দেখতে পাওয়ার লিঙ্কটি পাওয়া যাবে।

প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই লগ ইন করা যাবে।

প্রয়োজনে পাতাটি ডাউনলোড করে রাখা যেতে পারে।

সম্ভাব্য উত্তরপত্র দেখে, পরীক্ষা কেমন হয়েছে মিলিয়ে নেওয়ার সুযোগ থাকে। ডব্লিউবিজেইইবি আপত্তি জানানোর সুযোগও দিয়েছে। চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হয়েছে ২৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রার্থীদের ওই সময়ের মধ্যেই আপত্তি জানাতে হবে। প্রতিটি আপত্তির জন্য ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে। অনলাইনেই এই টাকা জমা দেওয়া যাবে। এর পর বিশেষজ্ঞেরা সেই আপত্তিগুলি খতিয়ে দেখবেন। এর পর রাজ্য জয়েন্ট বোর্ডের তরফে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হবে। শেষে ফল প্রকাশ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement