Pyrite Benefits

পরিচিত ক্রিস্টাল দিয়েই মনোবাসনা ‘ম্যানিফেস্ট’ করতে পারবেন! সহজ এক উপায় মানলেই স্বপ্ন হবে মুঠোবন্দি

কোনও জিনিসকে মন দিয়ে চাওয়া এবং সেটি উপার্জন করার বিষয়টিই ম্যানিফেস্টেশন হিসাবে পরিচিত। এ ক্ষেত্রে মানুষ নানা জিনিস ব্যবহার করে থাকেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হল ক্রিস্টাল।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:২৬
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

‘ম্যানিফেস্টেশন’ এখন খুবই প্রচলিত একটি বিষয়। আশপাশে প্রায় সকলেই নিজেদের লক্ষ্য ‘ম্যানিফেস্ট’ করতে উঠেপড়ে লেগেছেন। সমাজমাধ্যমেও এই শব্দের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। কোনও জিনিসকে মন দিয়ে চাওয়া এবং সেটি উপার্জন করার বিষয়টিই ম্যানিফেস্টেশন হিসাবে পরিচিত। এ ক্ষেত্রে মানুষ নানা জিনিস ব্যবহার করে থাকেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হল ক্রিস্টাল। কিন্তু যে কোনও ক্রিস্টাল সঙ্গে রাখলে লক্ষ্য পূরণ করা যাবে না। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। বিশেষ এক ক্রিস্টাল রয়েছে যা আমাদের ‘ম্যানিফেস্ট’ করতে সহায়ক হিসাবে কাজ করে। সেটি কী এবং তা কী ভাবে ব্যবহার করবেন, জেনে নিন।

Advertisement

ম্যনিফেস্ট করতে সাহায্য করে কোন ক্রিস্টাল?

শাস্ত্রমতে, পাইরাইট আমাদের লক্ষ্যপূরণে সাহায্য করে। প্রচলিত বিশ্বাসমতে, পাইরাইট আমাদের চিন্তাশক্তিকে দৃঢ় করতে সাহায্য করে। এর ফলে লক্ষ্যপূরণ করতে সুবিধা হয়।

Advertisement

পাইরাইটের সহায়তায় কী ভাবে নিজের ইচ্ছাগুলি ম্যানিফেস্ট করবেন?

বাজার থেকে পাইরাইট কিনে আনার পর প্রথমে সেটিকে ভাল ভাবে পরিষ্কার করে নিন। সাধারণ জল দিয়ে পরিষ্কার করলেই হবে। তার পর সেটিকে স্পর্শ করে নিজের ইচ্ছাগুলি সম্বন্ধে ভাবুন। কেবল ইতিবাচক কথা বলুন। সেটির আশপাশে নিজেকে নিয়ে কোনও নেতিবাচক কথা বলবেন না। দেখবেন, কিছু দিনের মধ্যেই লক্ষ্যের দিকে কয়েক ধাপ এগিয়ে যাবেন।

পাইরাইট কোথায় রাখতে হবে?

কর্মস্থলে উন্নতি করা যদি আপনার লক্ষ্য হয়, সে ক্ষেত্রে পাইরাইটটি কাজের ডেস্কে রাখতে হবে। এ ছাড়া টাকাপয়সা রাখার স্থানেও এটিকে রাখা যেতে পারে। পাইরাইটকে সমৃদ্ধি এবং আর্থিক উন্নতির প্রতীক মনে করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement