Name Spelling Changing Astrology

সাফল্য পেতে জ্যোতিষী নাম পরিবর্তন করতে বলছেন? এতে কি আদৌ লাভ হয়? শাস্ত্রমত জেনে নিন

জ্যোতিষীরা জীবনে সুদিন আনার লক্ষ্যে নানা পন্থা মানার নিদান দেন। এর মধ্যে অন্যতম নামের বানান পরিবর্তন করা। অনেকেই এ কাজ করে থাকেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৮:১৬
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

জীবন যখন ছন্নছাড়া হয়ে যায়, কিছু করেই তার হাল ফেরানো সম্ভব হয়ে ওঠে না, তখন বহু মানুষই জ্যোতিষের কাছে যান। জ্যোতিষীর সহায়তায় আমাদের জীবনে আনন্দ ফেরে বলে বিশ্বাস রাখা হয়। জ্যোতিষীরা জীবনে সুদিন আনার লক্ষ্যে নানা পন্থা মানার নিদান দেন। এর মধ্যে অন্যতম নামের বানান পরিবর্তন করা। অনেকেই এ কাজ করে থাকেন। জ্যোতিষীর কথামতো নামের বানান বদলান। কিন্তু এ কাজ করা কি আদৌ ঠিক, তা অনেকেই জানেন না। সেই কারণে অনেকে ঝক্কির কথা ভেবে এ পথে আর পা বাড়ান না। শাস্ত্রমতে, নামের বানান ঠিক করার ফলে কী কী হতে পারে, জেনে নিন।

Advertisement

নামের বানান পরিবর্তন করার ফলাফল কী?

  • শাস্ত্রমতে নামের বানান পরিবর্তন করার ফলে তার কম্পনে পরিবর্তন আসে। এর ফলে আমাদের অশান্তি দূর হয় বলে মনে করা হয়। অতীতে ঘটে যাওয়া সমস্যাগুলি ভুলে যেতে সহায়তা করে বলে মনে করা হয়।
Advertisement
  • পরিবর্তনের পর সঠিক নাম রাখা হলে কর্মক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়। কর্মদক্ষতা এবং জনপ্রিয়তা বৃদ্ধিতেও সাহায্য করে।
  • বহু মানুষের নাম পরিবর্তনের পর কাজের দক্ষতা বৃদ্ধি পায়। নব উদ্যমে কাজ করা যায়।
  • আত্মবিশ্বাসের উন্নতি ঘটে। ঝুঁকিপূর্ণ কাজ করতে ভয় লাগে না। উল্টে কী ভাবে সফলতা আসতে পারে সেটি নির্ধারণের ক্ষমতা উন্নত হয়।
  • শাস্ত্রমতে, জন্মসংখ্যার সঙ্গে নামের বানানের অক্ষরের সংখ্যার সামঞ্জস্য রেখে নাম ঠিক করতে পারলে খুব ভাল ফলপ্রাপ্তি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement