ছবি: এআই সহায়তায় তৈরি।
মহিলাদের হাতের শোভা বৃদ্ধি করে চুড়ি। তবে চুড়ি যে কেবল সাজের বস্তু তা নয়, চুড়ি পরার বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে। বিশেষ করে বিবাহিত মহিলাদের হাতে চুড়ি পরার রেওয়াজ পুরনো দিন থেকেই রয়েছে। কেন মহিলারা চুড়ি পরেন এবং চুড়ি পরলে কী হয় তার নানা ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে। বিশেষ কিছু নিদানও দেওয়া রয়েছে। সেগুলি সম্বন্ধে জেনে নিন।
১) শাস্ত্রমতে, বিবাহিত মহিলাদের অবশ্যই হাতে চুড়ি পরে থাকতে হয়। বিবাহিত মহিলাদের হাত কখনওই খালি রাখতে নেই।
২) সব সময় চুড়ি পরে থাকলে সংসারে শ্রীবৃদ্ধি হয়। এরই সঙ্গে সংসারে সুখশান্তি বজায় থাকে।
৩) প্রচলিত বিশ্বাস মতে, চুড়ি পরলে স্বামীর দীর্ঘায়ু হয় এবং স্বামী নীরোগ থাকেন।
৪) হাতে লাল, সবুজ এবং সোনালি চুড়ি পরা খুবই শুভ বলে মানা হয়।
৫) চুড়ি পরে থাকলে সম্পর্কের মধুরতা বাড়ে বলে মনে করা হয়। বিশেষ করে স্বামী-স্ত্রীর সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়।
৬) নিজের চুড়ি কখনওই অন্য কাউকে পরতে দিতে নেই, এতে অমঙ্গল হয় বলে মনে করা হয়।
৭) ভাঙা বা রং ওঠা চুড়ি কখনওই হাতে পরে থাকতে নেই। চুড়ি ভেঙে গেলে দ্রুত তা বদলে নতুন চুড়ি পরতে হয়।
৮) চুড়ি পুরনো হয়ে গেলে অথবা ভেঙে গেলে তা যেখানে-সেখানে ফেলতে নেই, কোনও ভাল জায়গাতেই ফেলতে হয়।
৯) মহিলাদের হাতে চুড়ি পরা, অর্থাৎ কাজের সময় চুড়ির যে রিনিঝিনি শব্দ হয়, তার থেকে শুভ শক্তি বিকিরণ করে বলে মনে করা হয়। এর ফলে সংসারে উন্নতি, সুখশান্তি ভরে থাকে।
১০) যে বাড়িতে মহিলারা চুড়ি পরে থাকেন সেই বাড়িতে বুধ গ্রহের কৃপা থাকে বলে মনে করা হয়।