Eye Colour Personality Test

ভিন্ন চোখের মণির সঙ্গে থাকে পৃথক গ্রহের সম্পর্ক! চরিত্রের উপর এর কী প্রভাব থাকে? খোঁজ দিলেন জ্যোতিষী

চোখের ভাষা সকলে বুঝতে পারেন না। তবে শাস্ত্রের সাহায্যে সে ভাষা বোঝা সম্ভব। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। ভিন্ন চোখের মানুষেরা পৃথক প্রকৃতির হয়ে থাকেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৮:১০
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

আমাদের দেহের বিভিন্ন অঙ্গের গঠন সম্বন্ধে শাস্ত্রে নানা কথা বলা রয়েছে। তার মধ্যে অন্যতম হল আমাদের চোখের গঠন। কথায় বলে, চোখ কখনও মিথ্যা বলে না। শাস্ত্রমতে এ কথার গুরুত্ব রয়েছে। চোখের ভাষা সকলে বুঝতে পারেন না। তবে শাস্ত্রের সাহায্যে সে ভাষা বোঝা সম্ভব। তেমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। ভিন্ন চোখের মানুষেরা পৃথক প্রকৃতির হয়ে থাকেন। চোখের মণির রঙের ভিত্তিতেও চরিত্রের ভিন্নতা প্রকাশ পায়। কোন চোখের মানুষ কেমন হন, শাস্ত্রের সাহায্যে জেনে নিন।

Advertisement
  • চোখে যাঁদের লালচে ভাব দেখা যায়, তাঁরা অল্পেই রেগে যান। এঁদের রাগ বেশি হয় বলে জানাচ্ছে শাস্ত্র।
  • যে সমস্ত মানুষের চোখ গোলাকার, তাঁরা স্বার্থপর এবং চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন বলে জানাচ্ছে শাস্ত্র।
Advertisement
  • যাঁদের চোখ বাদামের মতো, তাঁরা সমাজে অনেক নাম করতে পারেন। এঁদের কর্মদক্ষতা সকলের প্রশংসা কুড়োয়।
  • পদ্মফুলের মতো চোখ যাঁদের, তাঁরা খুব ভাগ্যবান হন। ভাগ্য সর্বদা এঁদের সঙ্গ দেয়। জীবনে সুখ-শান্তির কোনও অভাব থাকে না।
  • বড় চোখের মানুষেরা অত্যন্ত দিলখোলা হন। এঁদের সঙ্গে সমস্ত কথা ভাগ করে নেওয়া যায়। শাস্ত্রমতে, এঁরা অত্যন্ত বিশ্বস্ত হন।
  • ছোট চোখের মানুষেরা খুঁতখুঁতে হন। যে কোনও কাজ এঁরা নিখুঁত ভাবে করতে পছন্দ করেন। লক্ষ্যে স্থির থেকে এগিয়ে চলেন।

চোখের মণির সঙ্গে গ্রহের সম্পর্ক:

  • নীল বা কালো রঙের মণি যাঁদের, তাঁদের উপর শনির প্রভাব বেশি থাকে বলে মনে করা হচ্ছে। এঁরা যে কোনও কাজ নিষ্ঠার সঙ্গে করতে ভালবাসেন। ধীর-স্থির স্বভাবের হয়ে থাকেন।
  • সবুজ রঙের মণি যাঁদের, তাঁদের উপর বুধ গ্রহের প্রভাব থাকতে দেখা যায়। এঁদের বাচনক্ষমতা হয় প্রশংসনীয়। বুদ্ধিও হয় চোখে পড়ার মতো।
  • ধূসর রঙের চোখের ব্যক্তিদের উপর রাহু-কেতুর প্রভাব থাকে। এঁদের স্বভাব-চরিত্র অত্যন্ত রহস্যময় হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement