ছবি: এআই সহায়তায় তৈরি।
জ্যোতিষশাস্ত্রেরই অঙ্গ সংখ্যাতত্ত্ব। ভারতীয় জ্যোতিষশাস্ত্রের সাহায্যে যেমন ভবিষ্যদ্বাণী করা হয়, তেমনই কেবলমাত্র সংখ্যাতত্ত্বের সাহায্যেও ভবিষ্যদ্বাণী সম্ভব। বর্তমানে সারা পৃথিবীতে সংখ্যাতত্ত্বের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সংখ্যাতত্ত্ব জনপ্রিয় হওয়ার অনেক কারণের মধ্যে একটি কারণ হল সংখ্যাতত্ত্বের সরলতা। অর্থাৎ, খুব সহজে পাঠোদ্ধার করা সম্ভব। এরই সঙ্গে গণনা বা ভবিষ্যদ্বাণী খুব ফলপ্রসূ হয়।
জ্যোতিষশাস্ত্রে রাজযোগ নামে একটি কথা খুব প্রচলিত রয়েছে। বর্তমানে রাজতন্ত্র বিলুপ্ত হলেও রাজসুখ প্রবাদ বর্তমান। রাজসুখ শুনলে প্রথমেই মনে আসে বিলাসিতা। অর্থাৎ, গাড়ি, বাড়ি, অর্থ ইত্যাদির মালিক হওয়া। রাজসুখ বোঝাতে ঠিক এটাই বোঝানো হয়। রাজযোগে রাজসুখ প্রাপ্তি হয়।
জ্যোতিষশাস্ত্রে যেমন বিভিন্ন গ্রহের সমন্বয়ে রাজযোগ সৃষ্টি হয়, তেমনই সংখ্যাতত্ত্বেও বিভিন্ন সংখ্যার সমন্বয়ে রাজযোগ সৃষ্টি হয়।
সংখ্যাতত্ত্ব অনুসারে কোনও ব্যক্তি রাজসুখ ভোগ করেন বা রাজতুল্য সুখে সুখী হন।
সংখ্যাতত্ত্ব অনুসারে জন্মতারিখ ভগবানের আশীর্বাদ। জন্মতারিখের অর্থ জন্মদিন, মাস এবং বছরের সমন্বয় বা সমাহার। জন্মতারিখ পাঠোদ্ধার করে নির্দিষ্ট মানুষের সম্বন্ধে অনেক গোপন তথ্য জানা বা বলা সম্ভব।
নির্দিষ্ট মানুষের জন্মতারিখে (দিন, মাস এবং বছর) ৪ সংখ্যা , ৫ সংখ্যা এবং ৬ সংখ্যা উপস্থিত থাকলে সংখ্যাতত্ত্বমতে স্বর্ণ রাজযোগ বা রাজসুখের অধিকারী হন। এ ক্ষেত্রে জন্মতারিখ অর্থাৎ জন্মদিন, জন্মমাস এবং জন্মবছরের যোগফল এক অঙ্কে পরিবর্তন করে সেই সংখ্যাও যদি উল্লিখিত সংখ্যা, অর্থাৎ ৪ বা ৫ বা ৬ আসে আসে তা গ্রহণযোগ্য।