Plant Astrology

বাড়িতে বেলগাছ রাখার ক্ষেত্রে মানতে হবে বিশেষ সাত নিয়ম, অন্যথায় ঘটতে পারে অমঙ্গল! গৃহ ছাড়বেন মা লক্ষ্মী

একটা নিখুঁত বেলপাতা এবং এক ঘটি গঙ্গাজলেই মহাদেব সন্তুষ্ট হন। বেলগাছ বাড়িতে রাখার বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো মেনে চলতে হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৪:১৭
Share:

—প্রতীকী ছবি।

বেলগাছ অত্যন্ত পবিত্র একটা গাছ। এই গাছ বাড়িতে বসানোও খুব শুভ বলে মানা হয়। এ ছাড়া একটা নিখুঁত বেলপাতা এবং এক ঘটি গঙ্গাজলেই মহাদেব সন্তুষ্ট হন। বেলগাছ বাড়িতে রাখার বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো মেনে চলতে হয়। না হলে ফলপ্রাপ্তি হয় না। অমঙ্গল ঘটতে পারে।

Advertisement

বাড়িতে বেলগাছ রাখার নিয়ম:

১) বাড়ির উত্তর-দক্ষিণ দিকে বেলগাছ বসানো শুভ। এ ছাড়া উত্তর-পশ্চিম দিকেও বেলগাছ বসানো খুবই শুভ বলে মানা হয়।

Advertisement

২) মহাশিবরাত্রির দিন বাড়িতে বেলগাছের চারা বসানো খুবই শুভ। এই কাজ করলে মহাদেব খুবই প্রসন্ন হন।

৩) বাড়িতে বেলগাছ থাকলে লক্ষ্মীদেবীও খুব প্রসন্ন হন এবং তাঁর কৃপা সর্বদা বর্ষাতে থাকেন।

৪) বাড়িতে যদি বেলগাছ বসানো হয় তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনও মতেই বেলগাছের শিকড় বসতবাড়ির নীচে না এসে যায়। এতে বাড়ির সদস্যদের মধ্যে খুবই কলহ সৃষ্টি হতে দেখা যায়।

৫) বেলগাছ থেকে পাতা তোলার সময় যেন কোনও ভাবেই গাছের ডাল না ভেঙে যায় সে দিকে লক্ষ্য রাখতে হবে।

৬) বেলগাছ বাড়িতে থাকলে চন্দ্রদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবারকেও সুরক্ষিত রাখে।

৭) বাড়িতে বেলগাছ থাকলে বাড়ির চারপাশ ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে এবং বাড়ির সদস্যদের শান্তি বজায় থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement