FDDI Diploma Admission 2026

পোশাক নকশার কারিগর হতে চাইলে দ্বাদশের পরই পড়াশোনার সুযোগ, কী ভাবে আবেদন করবেন?

দ্বাদশের পর ফ্যাশন ডিজ়াইনিং-সহ বিভিন্ন বিষয় নিয়ে ডিপ্লোমা করার সুযোগ দেবে ফুটঅয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১২:৩৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

জামা কাপড়ের নকশা তৈরি কিংবা সাজ পোশাকের রকমারি নিয়ে পড়াশোনার সুযোগ খুঁজছেন? দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরই ওই বিষয় নিয়ে ডিপ্লোমা করতে পারবেন। ফুটঅয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট-এর তরফে ডিপ্লোমার মাধ্যমে ফ্যাশন ডিজ়াইন, ফুটঅয়্যার টেকনোলজি, রিটেল ফ্যাশন ম্যানেজমেন্ট এবং লেদার অ্যাক্সেসরিজ় অ্যান্ড ব্যাগ ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

Advertisement

উল্লিখিত বিষয়গুলি দু’টি মডিউল-এ পড়ানো হবে। পড়ুয়ারা চাইলে প্রথম মডিউলের পড়া শেষ করার পর তাঁরা কোর্স সম্পূর্ণ করতে পারবেন। তবে, যাঁরা দু’টি মডিউলই সম্পূর্ণ করবেন, তাঁরা ডিপ্লোমা পাবেন। একই সঙ্গে তাঁদের ফুটঅয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অফ ডিজ়াইন (বিডেজ়) করার সুযোগও দেওয়া হবে।

উল্লিখিত বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য কোর্স ফি হিসাবে ৭০,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা জমা দিতে হবে। ফ্যাশন ডিজ়াইন এবং ফুটঅয়্যার টেকনোলজি, রিটেল ফ্যাশন ম্যানেজমেন্ট-র ক্লাস কলকাতা, নয়ডা, চেন্নাই, হায়দরাবাদ-সহ মোট ১২টি শাখার ক্যাম্পাসে করার সুযোগ থাকছে। তবে, লেদার অ্যাক্সেসরিজ় অ্যান্ড ব্যাগ ডেভেলপমেন্ট-এর ক্লাস নয়ডা, হায়দরাবাদ এবং কলকাতার ক্যাম্পাসেই করানো হবে।

Advertisement

ডিপ্লোমা কোর্সের ক্লাস ২০ এপ্রিল থেকে শুরু হতে চলেছে। এর জন্য অনলাইন পোর্টাল মারফত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এ ছাড়াও ডাকযোগে আবেদন জানানোর সুযোগ থাকছে। আবেদন ৩১ মার্চ পর্যন্ত গ্রহণ করা হবে। ফি জমা দেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement