Online BS Admission 2026

দ্বাদশের পরে ডেটা সায়েন্স এবং কৃত্রিম মেধা নিয়ে পড়াশোনার সুযোগ, ভর্তি হতে পারবেন কোন শর্তে?

ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স— এই বিষয়গুলিতে চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রি কোর্স পড়ানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১১:০৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

উচ্চমাধ্যমিক পাশ করার পরে ডেটা সায়েন্স এবং কৃত্রিম মেধা নিয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি ওই বিষয়ে চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রি করাবে। পড়ুয়ারা ওই ডিগ্রি কোর্সের পড়াশোনা অনলাইন মাধ্যমে করতে পারবেন।

Advertisement

ডিগ্রি কোর্সের তথ্য:

  • চার বছরের পাঠক্রমের অধীনে পড়াশোনা চলবে।
Advertisement
  • পড়ুয়ারা সম্পূর্ণ ভাবে অনলাইনেই পড়াশোনা করার সুযোগ পাবেন।
  • ট্রাইমেস্টার সিস্টেমের মাধ্যমে বছরে তিনটি পরীক্ষা দিতে হবে।
  • এই কোর্সে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়াদের পাশাপাশি, কোনও সংস্থায় কর্মরত ব্যক্তিরাও ভর্তি হতে পারবেন।
  • মাল্টিপল এন্ট্রি ও এগ্‌‌জ়িট— এই কোর্সে দুই ধরনের বিকল্পই থাকছে।
  • সে ক্ষেত্রে পড়ুয়ারা যে কোনও বছরের কোর্সের পড়াশোনা সম্পূর্ণ করতে পারবেন।

কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?

যে সমস্ত পড়ুয়া উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় পাশ করেছেন, তাঁরা এই ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের দ্বাদশে অঙ্ক বিষয়টি থাকা প্রয়োজন। পাশাপাশি, প্রার্থীদের উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতেই হবে। ক্লাস ৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে।

আবেদনের শর্ত:

আগ্রহীদের অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে। একটি প্রবেশিকার মাধ্যমে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে। তবে, যাঁরা জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন অ্যাডভান্সড দিচ্ছেন, তাঁদের আলাদা করে কোনও প্রবেশিকা দেওয়ার প্রয়োজন নেই। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁরা ভর্তি হতে পারবেন। আবেদনমূল্য ১,০০০ টাকা। ৩০ এপ্রিল পর্যন্ত ভর্তির আবেদন জমা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement