Delhi ITO Fire

স্কুল অফ প্ল্যানিং-এ অগ্নিকাণ্ড! কোন কেন্দ্রীয় দফতরে ক্ষতি, কী জানা গেল?

ভবনের তিনতলায় আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের আটটি ইঞ্জিন। দিল্লি ফায়ার সার্ভিসের কাছে সকাল ৯টা ৩৭ নাগাদ ওই ভবনে আগুন লাগার খবর মেলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৬:২৬
Share:

আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের আটটি ইঞ্জিন। ছবি: পিটিআই।

দিল্লির একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যালয়ে অগ্নিকাণ্ড। দিল্লির আয়কর বিভাগের নিকটবর্তী দফতরে আগুন লাগে সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ। স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচারের বিল্ডিং-এ আগুন লেগেছিল বলে জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস।

Advertisement

ওই ভবনের তিনতলায় আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলের আটটি ইঞ্জিন। দিল্লি ফায়ার সার্ভিসের কাছে সকাল ৯টা ৩৭ নাগাদ ওই ভবনে আগুন লাগার খবর মেলে।

এর পরই আটটি ইঞ্জিন এবং তিনটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত ওই ভবনটি খালি করে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। এলাকায় মোতায়েন করা পুলিশ বাহিনীও।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, ঠিক কী ভাবে আগুন লেগেছিল,তা প্রাথমিক ভাবে জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু হয়েছে। ওই অগ্নিকাণ্ডের জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

(এই খবর প্রকাশ করার সময় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের দফতরে অগ্নিকাণ্ড লেখা হয়েছিল। সংবাদসংস্থার তরফে সঠিক তথ্য পাওয়ার পর ত্রুটি সংশোধন করা হল।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement