PG Admission 2026

যোগাযোগ মাধ্যম এবং সিগন্যাল প্রসেসিং কৌশল নিয়ে পঠনপাঠন, সুযোগ এনআইটি সিকিম-এ

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), সিকিম-এর তরফে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি কোর্সের অধীনে কমিউনিকেশন অ্যান্ড সিগন্যাল প্রসেসিং পড়ানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৬:১৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

যোগাযোগের মাধ্যম কী ভাবে কাজ করে? কোন কৌশলে তা থেকে সিগন্যাল পাঠানো যায় দূর-দূরান্তে? এই বিষয় নিয়ে জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে এই দেশেই। ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে গতানুগতিক সিভিল কিংবা ইলেকট্রনিক্স-এর বদলে অনেকেই বেছে নিচ্ছেন এই বিষয়গুলি।

Advertisement

‘কমিউনিকেশন অ্যান্ড সিগন্যাল প্রসেসিং’ শীর্ষক বিষয়টিতে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি কোর্স করাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), সিকিম। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, অ্যানালগ ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করার কৌশল থেকে শুরু করে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম তৈরির পদ্ধতি সম্পর্কিত সমস্ত বিষয়ই থাকছে কমিউনিকেশন অ্যান্ড সিগন্যাল প্রসেসিং-এ। সংশ্লিষ্ট বিভাগের জন্য সাতটি আসন বরাদ্দ করা হয়েছে।

উল্লিখিত বিষয়টি ছাড়াও আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, ভিএলএসআই অ্যান্ড এমবেডেড সিস্টেমস, পাওয়ার অ্যান্ড এনার্জি সিস্টেমস, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস নিয়েও এআইটি সিকিম থেকে পড়াশোনার সুযোগ মিলবে।

Advertisement

এ ক্ষেত্রে যাঁরা ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন এবং গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হয়েছেন— তাঁদের ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে। এ ছাড়াও গেট উত্তীর্ণ হননি কিংবা স্কলারশিপ পান না, এমন প্রার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে, তার জন্য তাঁদের ইনস্টিটিউট অ্যাডমিশন টেস্ট (আইএটি ২০২৬) দিতে হবে।

আগ্রহীদের অনলাইন পোর্টাল মারফত ২৭ জুনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বাছাই করা প্রার্থীদের নাম জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা অগস্ট মাসে হতে চলেছে। এর পর অগস্ট মাস থেকেই ক্লাস শুরু হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement