CUET UG City Intimation slip out

স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা! কোন শহরে পরীক্ষাকেন্দ্র? প্রকাশিত হয়েছে কুয়েট ইউজি-র সিটি ইন্টিমেশন স্লিপ

সিটি ইন্টিমেশন স্লিপ থেকে শুধুমাত্র কোন শহরে পরীক্ষাকেন্দ্র— তা-ই জানা যায় না। পাশাপাশি, পরীক্ষার তারিখ, সময় এবং প্রার্থী কোন কোন বিষয় বা পত্রে পরীক্ষা দেবেন, তা-ও বিস্তারিত উল্লেখ করা থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৬:২৭
Share:

প্রতীকী ছবি।

ন্যাশানাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ২০২৬-এর স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা কে, কোন শহর থেকে পরীক্ষা দেবেন, তা নিট ইউজি-র পোর্টাল থেকে জানা যাবে।

Advertisement

‘সিটি ইন্টিমেশন স্লিপ’ থেকে শুধুমাত্র কোন শহরে পরীক্ষাকেন্দ্রে, তা জানা যায় না। পাশাপাশি, পরীক্ষার তারিখ, সময় এবং প্রার্থী কোন কোন বিষয় বা পত্রে পরীক্ষা দেবেন, তা-ও বিস্তারিত উল্লেখ করা থাকে। এছাড়াও, পরীক্ষাটি কোন ভাষায় হবে উল্লেখ থাকে তারও। ফলে অ্যাডমিট কার্ড প্রকাশের আগেই প্রার্থীরা পরীক্ষার বিস্তারিত বিষয়ে স্পষ্ট ধারণা পেয়ে যায়।

কী ভাবে দেখতে পাবেন ‘সিটি ইন্টিমেশন স্লিপ’?

Advertisement

১। পরীক্ষার্থীদের https://cuet.nta.nic.in/ -এর এই ওয়েবসাইটে যেতে হবে।

২। সেখানে ‘কুয়েট ইউজি ২০২৬’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। লিঙ্কে ক্লিক করে পরীক্ষার্থীদের সব তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

৪। লগ ইন করার পরই শহরের নাম দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

তবে, এই সিটি ইন্টিমেশন স্লিপ কখনোই অফিশিয়াল অ্যাডমিট কার্ডের বিকল্প নয়। পরীক্ষাকেন্দ্রে সিটি ইন্টিমেশন স্লিপের পাশাপাশি অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে প্রার্থীদের। ২০২৬-এর কুয়েট ইউজি হবে আগামী ১১ মে থেকে ৩১ মে-র মধ্যে। সিবিটি মাধ্যমে নেওয়া হবে পরীক্ষা। ভারতের বিভিন্ন শহরের একাধিক পরীক্ষাকেন্দ্রে আয়োজিত হবে। পাশাপাশি, বিদেশের ১৫টি শহরেও পরীক্ষার ব্যবস্থা আয়োজন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement