UGC NET June 2026

২২ জুন থেকে ইউজিসি নেট, শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যুক্ত হয়েছে নতুন বিষয়! রইল বিস্তারিত

২৯ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। পড়ুয়াদের তরফ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে। ইউজিসি-র তরফে জুন পর্বের পরীক্ষায় যুক্ত হয়েছে নতুন একটি বিষয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৪:৫৭
Share:

শুরু হয়েছে ইউজিসি নেট-এর আবেদন প্রক্রিয়া। ছবি: সংগৃহীত।

চলতি বছরের জুন পর্বের জন্য নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর আবেদন প্রক্রিয়া শুরু করল ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউজিসি-র তরফে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। পড়ুয়াদের তরফ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।

Advertisement

ইউজিসি-র তরফে জুন পর্বের পরীক্ষায় যুক্ত হয়েছে নতুন একটি বিষয়— রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। এই বিষয়টি যুক্ত হওয়ার পর মোট ৮৬টি বিষয়ে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে। আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, ইউজিসি নেট জুন ২০২৬-এ আয়োজিত হতে চলেছে দেশজুড়ে। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলে পরীক্ষা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ মে। আবেদনপত্রে ভুল থাকলে তা সংশোধনের সময় ২২ মে থেকে ২৪ মে। কোন কোন শহরে পরীক্ষা হবে তা জানানো হতে পারে ১০ জুনের মধ্যে। পরীক্ষার অ্যাডমিট প্রকাশ হওয়ার কথা ১৫ জুনের মধ্যে।

পরীক্ষার্থীরা ugcnet.nta.nic.in -এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। অসংরক্ষিত শ্রেণিভুক্ত, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ১,১৫০, অনগ্রসর শ্রেণিভুক্ত ও তফসিলি জাতি, উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ৬০০ এবং তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত প্রার্থীদের ৩২৫ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

Advertisement

প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement