BSc MSc and PD Diploma Admission

বিএসসি, এমএসসি এবং পিজি ডিপ্লোমা পড়ার সুযোগ, কোন বিষয়ে, কোথা থেকে?

আটটি সেমেস্টারে ভাগ করা এই কোর্স। আবেদন করতে পারবেন যে কোনও বিভাগ থেকে দ্বাদশ উত্তীর্ণরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৪:৫১
Share:

প্রতীকী ছবি।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে বিদ্যাসাগর স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক-এ তিনটি স্তরে পড়ার সুযোগ। ব্যাচেলর অফ সায়েন্স, মাস্টার অফ সায়েন্স এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সমাজবিদ্যা বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরে ভর্তি হওয়া যাবে। ব্যাচেলর কোর্সটি চার বছরের। আটটি সেমেস্টারে ভাগ করা। আবেদন করতে পারবেন যে কোনও বিভাগ থেকে দ্বাদশ উত্তীর্ণরা। স্নাতকোত্তর স্তরটি দু’বছরের, চারটি সেমেস্টারে বিভক্ত। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। সাইকোলজিক্যাল কাউন্সেলিং বিষয়ে পিজি ডিপ্লোমার সুযোগ দেওয়া হচ্ছে। এক বছরের কোর্স। আবেদন করতে পারবেন স্নাতকরা, তবে বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

বিদ্যাসাগর স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement