Sunita Ahuja Property

প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে সুনীতার, তাঁর অর্বতমানে সম্পত্তি পাবেন কে, জানালেন গোবিন্দ-পত্নী

গোবিন্দ ও সুনীতার প্রায় ৩৮ বছরের দাম্পত্যজীবন। দুই ছেলেমেয়ে রয়েছে তাঁদের। কিন্তু বাবা-মায়ের সম্পর্কের এমন দূরত্ব! তারকা-পত্নী সম্পত্তির ভাগীদার হবে কে? জানালেন সুনীতা নিজেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ২০:৫১
Share:

গোবিন্দ-পত্নীর এত সম্পত্তি পাবেন কে? ছবি: সংগৃহীত।

অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা মাঝে মাঝেই উঠে আসেন খবরে। তাঁদের দাম্পত্যকলহ নিয়ে প্রকাশ্যে বিস্তর আলোচনা হয়েছে। একটা সময় এ-ও শোনা গিয়েছিল যে, প্রায় ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল তাঁদের। যদিও পরে ফের মিটমাট করে নেন তাঁরা। যদিও পরে মাঝেমধ্যেই স্বামীকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুনীতা। গোবিন্দ ও সুনীতার প্রায় ৩৮ বছরের দাম্পত্যজীবন। দুই ছেলেমেয়ে রয়েছে তাঁদের। কিন্তু বাবা-মায়ের সম্পর্কের এমন দূরত্ব! তারকা-পত্নী সম্পত্তির ভাগীদার হবেন কে? জানালেন সুনীতা নিজেই।

Advertisement

গোবিন্দ ও সুনীতা আহুজা ১৯৮৭ সালের ১১ মার্চ বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান রয়েছে— টিনা আহুজা ও যশবর্ধন আহুজা। বিয়ের পর একটা লম্বা সময় কেটে গিয়েছে, গোবিন্দের সঙ্গে এক বাড়িতে থাকেন না সুনীতা। গোবিন্দ যে বাংলোয় থাকেন, তার উল্টো দিকে চার কামরার ফ্ল্যাটে ছেলেমেয়েকে নিয়ে থাকেন অভিনেতা-পত্নী। এক সাক্ষাৎকারে সুনীতা স্বামীর প্রতি খানিক ক্ষোভ উগরে তাঁদের বিয়ের প্রসঙ্গে বলেন, “আমি আবার বলছি, গোবিন্দ এক জন ভাল ছেলে, ভাল ভাই। কিন্তু স্বামী হিসাবে আমি যা চাই, তা তিনি নন। আমি পার্টি করতে, রেস্তরাঁয় খেতে যেতে, ঘুরতে খুব ভালবাসি। কিন্তু তিনি পুরো সময় পরিবারকে দেখাশোনা করতেই ব্যস্ত ছিলেন, নিজের জন্য কিছুই উপভোগ করেননি।’’ সুনীতা দুই ছেলেমেয়ের এখনও নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াই করছেন। ছেলে যশবর্ধনকে নিয়ে সুনীতার ইচ্ছা, ছেলে বড় নায়ক হবে। মেয়ে টিনা মাঝেমধ্যে মডেলিং করেন। সম্প্রতি একটি রিয়্যালিটি অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। সুনীতার গয়নার শখ। বিভিন্ন সময়েই সে কথা ব্যক্ত করেছেন। দীপাবলিতে বিশাল মস্ত একটি সোনার হার স্বামীর কাছ থেকে উপহার স্বরূপ পান।

এ ছাড়াও প্রায় ২৫ কোটি টাকার সম্পত্তি আছে তাঁর। সেটার গোটাটাই পাবে তাঁর পোষ্য ছোট একটি কুকুর। সম্প্রতি আলোকচিত্রীদের মুখোমুখি হয়ে সে কথাই জানালেন সুনীতা। তাঁর পোষ্যের নাম চিহুয়াহুয়া। সুনীতার এমন কথা শুনে আলোকচিত্রীরা তাঁর আর এক সন্তান ভাগ্নে ক্রুশ্না অভিষেকের কথা মনে করিয়ে দেন। সুনীতা বার বার জানিয়েছেন, ক্রুশ্নাও তাঁর সন্তানের মতো। সে কারণে আলোকচিত্রীর ভাগ্নের প্রসঙ্গ টানেন। তাতেই সুনীতা জবাব দেন, তাঁর ভাগ্নের অনেক রয়েছে। ঈশ্বর তাঁকে আরও দেবেন। এমনিতেই সর্বক্ষণ রসিকতা করতে পছন্দ করেন সুনীতা। অনুরাগীদের ধারণা, এ কথা তিনি ঠাট্টা করেই বলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement