প্রতীকী ছবি।
ন্যাশনাল কাউন্সিল ফর সিমেন্ট অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস-এ পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমার সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সিমেন্ট টেকনোলজি নিয়ে উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। এক বছরের কোর্স। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য শুরু হয়েছে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সিমেন্ট টেকনোলজিতে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। কোর্স মূল্য ৯০ হাজার টাকা। তবে, যদি কোনও সংস্থার তরফে পড়ানো হয় তা হলে ৩ লক্ষ ৭০ হাজার টাকা দিতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে ন্যাশনাল কাউন্সিল ফর সিমেন্ট অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়ালসের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনমূল্য ৫০০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।