NEET PG Registration 2026

নিট পিজি-র জন্য আবেদনপ্রক্রিয়া শুরু, কবে হবে পরীক্ষা? সূচি প্রকাশ করল এনবিইএমএস

মেডিক্যালে স্নাতকোত্তরে ভর্তির যোগ্যতা নির্ণায়ক প্রবেশিকার দিন ঘোষণা করল ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১০:৫৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মেডিক্যালে স্নাতকোত্তরে ভর্তির যোগ্যতা নির্ণায়ক প্রবেশিকার জন্য নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) সূত্রে খবর, ১ জুলাই বিকাল ৫টা থেকে ওয়েবসাইট মারফত আবেদনের পোর্টাল চালু করা হয়েছে।

Advertisement

৩০ অগস্ট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েটস (নিট পিজি) হতে চলেছে। পরীক্ষার ফল ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত হবে। আগ্রহীদের আবেদনের সময় নিজের পছন্দের তিনটি শহরের নাম জমা দিতে হবে, যেখানে তিনি পরীক্ষা দিতে চান।

এনবিইএমএস জানিয়েছে, চলতি বছর থেকে ‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতি বাতিল করা হচ্ছে। এর বদলে পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষাকেন্দ্রের নাম জমা দিতে হবে। ওই তথ্য ছাড়া তাঁরা আবেদন জমা দিতে পারবেন না। পরীক্ষার্থীদের পছন্দের কেন্দ্র সংক্রান্ত তথ্য যাচাই করার পর ১১ অগস্ট সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশিত হবে।

Advertisement

এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের স্থায়ী ঠিকানার সঠিক তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া আবশ্যক। ওই ঠিকানা কোনও মতেই পরে পরিবর্তন করা যাবে না। সংশ্লিষ্ট ঠিকানার উপর নির্ভর করেই পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে প্রমাণপত্র হিসাবে পরীক্ষার দিন আধারকার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, মেডিক্যাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্কের রসিদের মধ্যে যে কোনও একটি নথি সঙ্গে রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement