FIFA World Cup 2026

মাঠে থাকা ফুটবলারের উপর রেগে গিয়ে বড় সিদ্ধান্ত! টুখেলের এক চালেই ঘুরে গেল খেলা, কী করেছিলেন ইংরেজ কোচ

কঙ্গোর বিরুদ্ধে পিছিয়ে থাকাকালীন এক ফুটবলারের উপর রেগে যান টমাস টুখেল। উত্তেজিত ভঙ্গিতে তাঁকে কিছু বলেন। তার পরেই টুখেলের এক সিদ্ধান্তে ঘুরে যায় খেলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১১:৪০
Share:

ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স।

তখন ০-১ গোলে পিছিয়ে ইংল্যান্ড। দেখে মনে হচ্ছিল, রাউন্ড অফ ৩২-এই বিশ্বকাপ থেকে বিদায় নেবে তারা। কঙ্গোর বিরুদ্ধে পিছিয়ে থাকাকালীন এক ফুটবলারের উপর রেগে যান টমাস টুখেল। উত্তেজিত ভঙ্গিতে তাঁকে কিছু বলেন। তার পরেই টুখেলের এক সিদ্ধান্তে ঘুরে যায় খেলা।

Advertisement

খেলা চলাকালীন ইংল্যান্ডের রাইট ব্যাক জেড স্পেন্সের বিরুদ্ধে রেগে যান টুখেল। হাতের ইশারায় তাঁকে দেখিয়ে চিৎকার করে কিছু বলতে দেখা যায় টুখেলকে। তিনি ঠিক কী বলছিলেন তা বোঝা না গেলেও স্পেন্সের খেলায় যে তিনি খুশি হতে পারছেন না বোঝা যাচ্ছিল। ইংল্যান্ডের প্রধান রাইট ব্যাক নন স্পেন্স। কিন্তু চোটের কারণে রিস জেমস ও জ্যারেল কোয়ানসা খেলতে না পারায় বাধ্য হয়ে স্পেন্সকে খেলাচ্ছিলেন টুখেল।

এই ঘটনার ১০ মিনিট পরেই একটি বদল করেন টুখেল। স্পেন্সকে তুলে এবেরেচি এজ়েকে নামান তিনি। এজ়ে রাইট ব্যাক নন। তিনি নামার পর ডেকলান রাইসকে ডিফেন্সে নিয়ে আসেন টুখেল। এজ়ে আক্রমণে সাহায্য করতে শুরু করে। ইংল্যান্ডের ডান দিক সচল হয়ে যায়। অনেক বেশি ক্রস ভেসে আসতে শুরু করে বক্সে। তারই ফলে সমতা ফেরায় তারা। গোল করেন হ্যারি কেন। পরে আরও একটি গোল করে ইংল্যান্ডকে জেতান তিনি।

Advertisement

এজ়ে গোল করেননি। গোলের পাসও দেননি। কিন্তু তিনি নামার পর ইংল্যান্ডের খেলা বদলে যায়। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল শুরু করে তারা। কিন্তু যত ক্ষণ স্পেন্স ছিলেন, তত ক্ষণ ডান প্রান্ত ধরে আক্রমণই হয়নি। বোঝা যাচ্ছিল, রক্ষণেই ব্যস্ত তিনি। সেই কারণেই হয়তো তাঁর উপর রেগে গিয়েছিলেন টুখেল। তার পরেই বড় বদল করেন। তাতে জেতে দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement