NEET UG 2026

চিকিৎসাবিদ্যার প্রথম ধাপ নিট ইউজি, প্রবেশিকায় বসার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে কবে?

এর আগে সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করা হয়েছে। ৯৯.২ শতাংশ পড়ুয়াই নিজ পছন্দের শহরে পরীক্ষাকেন্দ্র পেয়েছেন বলে জানিয়েছে এনটিএ। এতে পরীক্ষার্থীদের সমস্যা কমবে বলে মনে করছে এনটিএ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৫:৩৬
Share:

প্রতীকী ছবি।

ভোটের আবহেই দেশজুড়ে আয়োজিত হতে চলেছে স্নাতক স্তরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট ইউজি)। পরীক্ষার সপ্তাখানেক আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ঘোষণা করা হয়েছে নিট ইউজি-র অ্যাডমিট কার্ড প্রকাশের দিন। এনটিএ তাদের নিজস্ব এক্স হ্যান্ডেলে তা জানিয়েছে।

Advertisement

এর আগে সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করা হয়েছে। ৯৯.২ শতাংশ পড়ুয়াই নিজ পছন্দের শহরে পরীক্ষাকেন্দ্র পেয়েছেন বলে জানিয়েছে এনটিএ। এতে পরীক্ষার্থীদের সমস্যা কমবে বলে মনে করছে এনটিএ।

রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশ ৪ মে। তার আগের দিনই সারা দেশের পরীক্ষা হবে, অর্থাৎ ৩ মে। রাজ্যেরও বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হবে নিট ইউজি। সেই পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে ২৪ এপ্রিল।

Advertisement

পরীক্ষার্থীরা নিট ইউজি-এর ওয়েবসাইটে গিয়ে ২৪ তারিখের পর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে তার একটি কাগজের নথি সঙ্গে রাখতে হবে। পরীক্ষা বেলা ২টো থেকে শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র এবং অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। পরীক্ষাকেন্দ্র থেকেই কলম দেওয়া হবে। তাই উল্লিখিত নথি ছাড়া অন্য কোনও সামগ্রী নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

তবে মেডিক্যাল স্নাতকে ভর্তির প্রবেশিকার আগেই ওই পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে বেশ কিছু বিতর্ক ওঠে। অভিযোগ উঠেছিল সমাজমাধ্যমে বিলি হচ্ছে প্রশ্নপত্র। যদিও নিয়ামক সংস্থার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছিল, পরীক্ষার্থীরা যেন কোনও ভাবেই কোনও অসাধু চক্রের জালে না পড়েন বা বিভ্রান্ত না হন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আশ্বাস দিয়েছে এনটিএ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement