GPAT 2026 Admit Card

ফার্মাসির স্নাতকোত্তরের প্রবেশিকা আসন্ন, এনবিইএমএস-এর তরফে প্রকাশিত পরীক্ষার অ্যাডমিট কার্ড

প্রকাশিত অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীদের নাম, পরীক্ষাকেন্দ্র, পরীক্ষাকেন্দ্রে পৌছনোর সময়-সহ নানা তথ্য উল্লেখ করা থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৫:৪৭
Share:

প্রতীকী চিত্র।

গ্র্যাজুয়েট ফার্মাসি অ্যাপ্টিটিউড টেস্ট (জিপ্যাট)-এর আর এক সপ্তাহও বাকি নেই। তার আগেই প্রকাশ করা হল পরীক্ষার অ্যাডমিট কার্ড। ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস-এর (এনবিইএমএস) ওয়েবসাইটেই প্রকাশ করা হল পরীক্ষার অ্যাডমিট।

Advertisement

দেশে স্নাতকোত্তরে ফার্মাসি বা এমফার্ম পড়ার জন্য প্রয়োজনীয় প্রবেশিকা জিপ্যাট। চলতি বছরে আগামী ৭ মার্চ দেশের বিভিন্ন শহরে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হবে। প্রকাশিত অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীদের নাম, পরীক্ষাকেন্দ্র, পরীক্ষাকেন্দ্রে পৌছনোর সময়-সহ নানা তথ্য উল্লেখ করা থাকবে।

জিপ্যাট পরীক্ষা হবে সিবিটি মাধ্যমে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। প্রশ্নপত্রে থাকবে ১২৫টি বহুবিকল্পভিত্তিক প্রশ্ন। প্রশ্নের উত্তর ঠিক হলে মিলবে ৪ নম্বর। উত্তর ভুল দিলে কাটা যাবে ১ নম্বর।

Advertisement

অ্যাডমিট কার্ড সংগ্রহ কী ভাবে?

১। পরীক্ষার্থীদের প্রথমে natboard.edu.in-এ যেতে হবে।

২। সেখানে ‘জিপ্যাট অ্যাডমিট কার্ড ২০২৬’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। এর পর নিজেদের ইউজ়ার আইডি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

৪। লগ ইন করলেই অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে। এর পর সেটি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখতে হবে। অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement