Dual Degree Programme 2026

ডেটা সায়েন্স-এ ডুয়াল ডিগ্রি! ভর্তি হওয়ার সুযোগ মিলতে পারে আইআইটি তিরুপতিতে

ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি কোর্সের অধীনে ডেটা সায়েন্স বিষয়টি নিয়ে তিন বছর পড়ার পর চতুর্থ বর্ষে ইন্টারডিসিপ্লিনারি ডুয়াল ডিগ্রি অর্জনের সুযোগ মিলবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৪:১৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডেটা সায়েন্স বিষয়ে ডুয়াল ডিগ্রি অর্জনের সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) তিরুপতির তরফে তিন বছরের স্নাতক ডিগ্রি কোর্সের পড়াশোনা সম্পূর্ণ করার পর এই সুযোগ দেওয়া হবে। স্নাতকের পর এক বছরের মধ্যে পড়ুয়ারা মাস্টার অফ টেকনোলজি-র (এমটেক) পড়াশোনা সম্পূর্ণ করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ডেটা সায়েন্স-এর পঠনপাঠনে গণিত, রাশিবিজ্ঞান ছাড়াও মেশিন লার্নিং, কৃত্রিম মেধা, ডেটা কিউরেশন অ্যান্ড ভিস্যুয়ালাইজ়েশন, কম্পিউটেশন সংক্রান্ত বিষয়গুলিও থাকছে।

যাঁরা কোর্সটি সম্পূর্ণ করবেন, তাঁদের ৪৫ ক্রেডিট অতিরিক্ত যোগ হবে। তবে, এর জন্য তাঁদের ২৩ ক্রেডিট-এর একটি ক্যাপস্টোন প্রকল্পে কাজ করা বাধ্যতামূলক।

Advertisement

ভর্তি হওয়ার জন্য জেইই অ্যাডভান্সড-এর র‌্যাঙ্ক যাচাই করা হবে। এর জন্য পড়ুয়ারা জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি (জোসা) কাউন্সেলিং-এ নিজেদের ‘চয়েস লক’ করে নিতে পারবেন। তবে, ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য দ্রুতই প্রতিষ্ঠানের ওয়েবসাইট-এ জানানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement