Fake NCERT Books

বাজারে সমাজবিজ্ঞানের ভুয়ো বই! এনসিইআরটি জানাল ফারাক বোঝার উপায়, হতে পারে আইনি পদক্ষেপও

অভিযোগ, অনুমোদনহীন বিক্রেতারা এনসিইআরটি-র সমাজবিজ্ঞানের ভুয়ো বই বাজারে বিক্রি করছেন। ওই বই অনলাইন মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১১:১৮
Share:

ছবি: সংগৃহীত।

সমাজবিজ্ঞানের নকল পাঠ্যবই বিক্রির অভিযোগ। ক্রেতাদের তরফে অভিযোগ প্রকাশ্যে আসতেই পড়ুয়া, অভিভাবক এবং স্কুলগুলিকে সতর্ক করল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ভুয়ো পাঠ্যবই বিক্রির অভিযোগে অনুমোদনহীন বিক্রেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে এনসিইআরটি।

Advertisement

বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’ বইটির ভুয়ো কপি বাজারে ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কপিটির কোনও সরকারি অনুমোদন ছাড়াই ছাপানো হয়েছে। ওই বইয়ের প্রতিলিপি সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সরকারি ভাবে এখনও সংশ্লিষ্ট বইটি প্রকাশিত হয়নি বলেই জানিয়েছে এনসিইআরটি।

কী ভাবে আসল-নকলে ফারাক বোঝা যাবে?

Advertisement

এনসিইআরটি সূত্রে খবর, যে সমস্ত বইয়ের পাতায় এনসিইআরটি-র লোগো নেই, ছাপায় ভুল রয়েছে, বাঁধাই ও পাতার মান খারাপ, কিংবা বারবার বাঁধাই করা হয়েছে, তা ভুয়ো। তাই বই কেনার সময়ে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে।

সংশ্লিষ্ট বইটি পড়ুয়া এবং অভিভাবকেরা শুধুমাত্র এনসিইআরটি-র ওয়েবসাইট, ওই সংস্থার স্থানীয় প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেন্টার এবং সংস্থার অনুমোদনপ্রাপ্ত বইয়ের দোকান থেকেই পাবেন। জানা গিয়েছে, মেধাস্বত্ত্ব আইন অনুযায়ী বেআইনি ভাবে বই বিক্রি করার অভিযোগ খতিয়ে দেখছে এনসিইআরটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement