NCERT Textbooks

স্কুলপাঠ্য বই নিয়ে বিশেষ ঘোষণা এনসিইআরটি-র, অধ্যায় রচনায় মতামত দেবেন শিক্ষাবিদেরা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) প্রথম থেকে নবম শ্রেণির জন্য নতুন পাঠ্যবইয়ের ব্যবস্থা করেছে। ওই বই নিয়ে কোনও প্রশ্ন থাকলে তা জানানোর সুযোগ থাকছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৩:৩৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

নতুন শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণির জন্য নতুন পাঠ্যবই চালু করেছে এনসিইআরটি। এনসিইআরটি-র ওয়েবসাইট মারফত ওই বইয়ের ডিজিটাল কপি দেখার সুযোগ থাকছে। বই সম্পর্কে কোনও প্রশ্ন বা মতামত থাকলে তা জানানোর সুযোগ পাবেন শিক্ষাবিদরা।

Advertisement

চলতি শিক্ষাবর্ষে প্রথম থেকে অষ্টম শ্রেণির নতুন বই তৈরি করা গিয়েছেন। ওই বইয়ের ডিজিটাল সংস্করণ অনলাইনেও পাওয়া যাবে। নবম শ্রেণির নতুন পাঠ্যবই তৈরির কাজও প্রায় সম্পূর্ণ। জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন-এর ২০২৩-এর বিধি অনুযায়ী, স্কুলপাঠ্যবই প্রকাশিত হয়েছে।

পাঠ্যবই বা ব‌ইয়ের কোন‌ও অধ্যায় নিয়ে কোন‌ও প্রস্তাব বা বক্তব্য থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর সুযোগ পাবেন শিক্ষাবিদেরা। তাঁদের পরামর্শ এবং মতামত নিতে এনসিইআরটি-র ওয়েবসাইট-এ সব পাঠ্যবইয়ের ডিজিটাল কপি প্রকাশ করা হয়েছে।

Advertisement

তবে, এই বছর থেকে দশম এবং একাদশের জন্য কোনও নতুন বই থাকছে না। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ওই শ্রেণির জন্য নতুন পাঠ্যবইয়ের ব্যবস্থা করা হবে।

চলতি বছরে সমাজবিজ্ঞানের অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের অধ্যায় নিয়ে বিতর্কের মুখে পড়তে হয় এনসিইআরটি-কে। বিচারব্যবস্থায় দুর্নীতি-র প্রসঙ্গে ওই অধ্যায়ে থাকায় বইটিকে বাতিল করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। নতুন করে পাঠ্যক্রমে অধ্যায় সংশোধনের জন্য কমিটি গঠনের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement