Post MBBS Diploma courses

নিট পিজি-তে পাশ করলে মিলবে ডিপ্লোমার সুযোগও! ডিগ্রি কোর্সের সঙ্গে ফারাক কোথায়?

নিট পিজি পাশ করার পর এমবিবিএস পড়ুয়ারা পোস্ট এমবিবিএস ডিপ্লোমা কিংবা ডক্টর অফ মেডিসিন (এমডি) করার সুযোগ পেয়ে থাকেন। চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে কোথায় কেমন সুযোগ, রইল তার বিশদ তথ্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৩
Share:

প্রতীকী চিত্র।

চিকিৎসাবিদ্যায় এমবিবিএস হওয়ার পর পড়ুয়াদের নানা ধরনে ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স করানো হয়ে থাকে। এই কোর্সগুলির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রানস্ টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন-এ (নিট পিজি) উত্তীর্ণ হওয়া আবশ্যক। তার পরই পোস্ট এমবিবিএস ডিপ্লোমা কিংবা ডক্টর অফ মেডিসিন (এমডি) করার সুযোগ মিলতে পারে।

Advertisement

পোস্ট এমবিবিএস ডিপ্লোমা:

দু’বছরের পোস্ট এমবিবিএস ডিপ্লোমা-র ক্ষেত্রে চিকিৎসাবিদ্যার বিশেষ কোনও কোনও দিক শেখানো হয়। পাশাপাশি, বাছাই করা হাসপাতালে কাজের প্রশিক্ষণও পান পড়ুয়ারা। এ দেশে ওই ডিপ্লোমার জন্য ন’টি বিষয় বেছে নিতে পারেন পড়ুয়ারা। ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জ়ামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস) স্বীকৃত ওই ন’টি বিষয় হল অ্যানাস্থেশিয়োলজি, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনেকোলজ, পিডিয়াট্রিক্স, ফ্যামিলি মেডিসিন, অপথালমোলজি, অটরহিনোল্যারিঙ্গোলজি (ইএনটি), রেডিয়ো ডায়গনোসিস, টিউবারকিউলোসিস অ্যান্ড চেস্ট ডিজ়িজ় এবং ইমার্জেন্সি মেডিসিন।

Advertisement

ডক্টর অফ মেডিসিন (এমডি):

তিন বছরের এই কোর্সটিও নিট পিজি পাশ করার পরেই পড়া যায়। এমবিবিএস ডিগ্রি অর্জনের পর অনেকেই উল্লিখিত বিষয়ে স্পেশ্যালাইজ়েশন এবং ‘অ্যাডভান্সড ক্লিনিক্যাল ট্রেনিং’-এর সুযোগ পেতে ওই কোর্সটি করে থাকেন। ন্যাশনাল মেডিক্যাল কমিশন স্বীকৃত মোট ৩১টি বিষয়ে এমডি করার সুযোগ রয়েছে।

প্রতীকী চিত্র।

এর মধ্যে অ্যানাস্থেশিয়োলজি, ইমার্জেন্সি মেডিসিন, পিডিয়াট্রিক্স-এর মতো বিষয় রয়েছে। এ ছাড়াও পালমোনারি মেডিসিন, ফিজিয়োলজি, ট্রপিক্যাল মেডিসিন, মেরিন মেডিসিন, সাইকিয়াট্রি, নিউক্লিয়ার মেডিসিন, অ্যানাটমি, রেডিয়োলজি-র মতো ৩০টিরও বেশি বিষয় নিয়ে উচ্চশিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ থাকে।

তবে, যাঁরা এমডি অর্জন করেন, তাঁদের বড় হাসপাতালে চিকিৎসক কিংবা অধ্যাপক হিসাবে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। পোস্ট এমবিবিএস ডিপ্লোমা করলে স্পেশ্যালাইজ়েশনের তেমন সুযোগ পাওয়া যায় না। এমডি বা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড-এ (ডিএনবি) সুযোগ পাওয়ার আগে যাঁরা বিশেষ বিষয়ে জ্ঞান অর্জন করে কাজ শিখতে চাইছেন, তাঁরা ডিপ্লোমা কোর্সটি বেছে নিতে পারেন।

তবে, উল্লিখিত বিষয়গুলি যে সমস্ত মেডিক্যাল কলেজ, হাসপাতাল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়, তাঁদের এনবিইএমএস-এর অনুমোদন থাকা আবশ্যক। নতুন শিক্ষাবর্ষে সেই বিষয়ে অনুমতি পাওয়ার জন্য অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। ওই আবেদন ২৯ মে পর্যন্ত জমা দেওয়ার সময়সীমা জানিয়েছে এনবিইএমএস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement