NHAI Internship 2026

জাতীয় সড়ক প্রকল্পে আগ্রহী! স্নাতক ও স্নাতকোত্তর পাঠরতদের কাজ শেখাবে রাষ্ট্রায়ত্ত সংস্থা

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-র তরফে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতদের জাতীয় সড়ক প্রকল্পের কাজে যোগদানের সুযোগ দেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৪:৩১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পড়াশোনার সঙ্গেই কাজ শিখে নিতে পারবেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-র তরফে তাঁদের জাতীয় সড়ক প্রকল্পের বিভিন্ন কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ওই প্রশিক্ষণ এক মাস পর্যন্ত চলবে।

Advertisement

উচ্চশিক্ষা মন্ত্রকের জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুযায়ী, এক্সপেরিমেন্টাল লার্নিং, ইন্ডাস্ট্রি এক্সপোজার-এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি, চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে। সেই বিধি মেনেই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের জাতীয় সড়ক তৈরির জন্য যে কারিগরি বিদ্যা এবং প্রযুক্তির প্রয়োগের কৌশল শেখানো হবে। এ ছাড়াও অ্যাডভান্সড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমস, ইলেকট্রনিক টোল কালেকশন কী ভাবে করা যায়, সেই বিষয়গুলিও হাতেকলমে শেখার সুযোগ থাকছে।

কারা যোগ দিতে পারবেন?

Advertisement

দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি-সহ এআইসিটিই অনুমোদিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক স্তরের পড়ুয়ারা ওই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।

১। কৃত্রিম মেধা, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরতেরা।

২। যাঁরা আইনে বিএ এলএলবি করছেন; হিউম্যান রিসোর্স, মার্কেটিং নিয়ে এমবিএ করছেন।

৩। কলা ও বাণিজ্য শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন।

৪ মে থেকে ৫ জুলাই পর্যন্ত ওই ইন্টার্নশিপ চলবে। প্রশিক্ষণ চলাকালীন পড়ুয়ারা ২০,০০০ টাকা ভাতা হিসাবে পাবেন। আগ্রহীদের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া-র ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। ১৫ এপ্রিল আবেদনের শেষ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement