NIFT Admission 2026

এনআইএফটিইই-র ফল প্রকাশ করল এনটিএ, কী ভাবে দেখা যাবে ফলাফল?

গত ৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন-এর (এনআইএফটিইই) আয়োজন করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ২০:২২
Share:

প্রতীকী ছবি।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি-তে (এনআইএফটি) ভর্তির প্রবেশিকার ফল প্রকাশিত হল। জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ-র তরফে ঘোষণা করা হয়েছে ফলাফল।

Advertisement

গত ৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন-এর (এনআইএফটিইই) আয়োজন করা হয়েছিল। এনআইএফটি-তে সকল বিভাগে ভর্তির স্নাতক, স্নাতকোত্তর স্তরের প্রবেশিকার ফল প্রকাশিত হয়েছে। দেশের ৯৭টি শহরের ১২৯টি কেন্দ্রে আয়োজিত হয়েছিল পরীক্ষাটি। হিন্দি ও ইংরেজি দুই মাধ্যমেই হয় পরীক্ষা। অনলাইন এবং অফলাইন-এ পরীক্ষা নেওয়া হয়েছিল। দু’টি পরীক্ষা হয়েছিল— জেনারেল অ্যাবিলিটি টেস্ট এবং ক্রিয়েটিভ অ্যাবিলিটি টেস্ট। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট উপস্থিতির হার ছিল ৮৮.৪৪ শতাংশ।

কী ভাবে দেখবেন ফলাফল?

Advertisement

১। পরীক্ষার্থীদের exams.nta.nic.in/niftee-এ যেতে হবে।

২। ‘হোমপেজ’ থেকেই ফলাফলের লিঙ্কটি পাওয়া যাবে।

৩। সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ-ইন করতে হবে।

৪। তা হলেই ফলাফল দেখতে পাওয়া যাবে।

পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট করে রাখা ভাল। এনআইএফটি-তে ব্যাচেলর অফ ফ্যাশন ডিজ়াইনিং, ব্যাচেলর অফ ফ্যাশন টেকনোলজি, মাস্টার অফ ডিজ়াইনিং, মাস্টার অফ ফ্যাশন ম্যানেজমেন্ট, মাস্টার অফ ফ্যাশন টেকনোলজি, লিটেরাল এন্ট্রি প্রোগ্রামস-সহ একাধিক কোর্সে ভর্তি হওয়া যায়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে এনটিএ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement