Executive MBA Admission 2026

চাকরির পাশাপাশি মিলবে উচ্চ ডিগ্রি অর্জনের সুযোগ, এনআইটি রাউরকেলায় শুরু আবেদন প্রক্রিয়া

এগ্‌জ়িকিউটিভ মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন-এর জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আসনসংখ্যা ৪০। যে কোনও বিষয়ে স্নাতকেরা ওই কোর্সটি করার সুযোগ পেতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৮:১১
Share:

ছবি: সংগৃহীত।

স্নাতক যোগ্যতা অর্জনের পর চাকরি এবং তারই পাশাপাশি এমবিএ করার ইচ্ছে থাকলে সুযোগ মিলতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), রাউরকেলায়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

এগ্‌জ়িকিউটিভ মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন-এর জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আসনসংখ্যা ৪০। যে কোনও বিষয়ে স্নাতকেরা ওই কোর্সটি করার সুযোগ পেতে পারেন। তবে, স্নাতকের ডিগ্রি ছাড়াও তাঁদের কোনও সরকারি বা বেসরকারি সংস্থায় অন্তত দু’বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রে ম্যানেজার, সুপারভাইজ়ার কিংবা সমতুল পদে কাজের দক্ষতা থাকা দরকার। সুযোগ মিলবে ইন্টারভিউয়ের মাধ্যমে। এ ছাড়াও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কাজের পূর্ব-অভিজ্ঞতা, দক্ষতাও খতিয়ে দেখা হবে। ভর্তির সময় ১০,০০০ টাকা দিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এনআইটি রাউরকেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৫ মে পর্যন্ত। ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হবে ২৯ মে। ৪ এবং ৫ জুন ওই ইন্টারভিউ নেওয়া হতে পারে। ফলঘোষণা ১০ জুনের মধ্যে। ভর্তি প্রক্রিয়া ১ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ হতে চলেছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement