NSOU Admission 2026

একাধিক বিষয় নিয়ে পড়ার সুযোগ, নানা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল এনএসওইউ

বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ লাইফ লং লার্নিং-এর স্কুল অফ ভোকেশনাল স্টাডিজ়ের তরফে আয়োজন করা হয়েছে কোর্সগুলির। ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা অথবা অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স পড়ার সুযোগ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২২:১৭
Share:

এনএসওইউ। ছবি: সংগৃহীত।

একাধিক বিষয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। নিজের পছন্দের বিভিন্ন বিষয় নিয়ে বৃত্তিমূলক শিক্ষাগ্রহণের সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ লাইফ লং লার্নিং-এর স্কুল অফ ভোকেশনাল স্টাডিজ়ের তরফে আয়োজিত করা হয়েছে কোর্সগুলির। ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা অথবা অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স পড়ার সুযোগ রয়েছে। চলতি বছরের জুলাই পর্বের জন্য কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। সমস্ত কোর্সের মেয়াদ ছ’মাস, এক বা দু’বছর। তালিকায় রয়েছে —

ফায়ার সেফটি অ্যান্ড স্কিল, বিউটি থেরাপি অ্যান্ড হেয়ার ড্রেসিং, ল্যান্ড সার্ভে, যোগ, স্ট্রেস ম্যানেজমেন্ট উইথ মেডিটেশন, মানবাধিকার, মেডিসিন শপ অ্যাসিস্ট্যান্ট, সাইবার ল, এক্সপোর্ট-ইমপোর্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ডিপ্লোমা ইন ফার্মাকোলজি ম্যানেজমেন্ট, মিউজিক, বিউটিশিয়ান অ্যান্ড ওয়েলনেস-সহ নানা বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। বিষয়ের উপর নির্ভর করে দশম, দ্বাদশ ও স্নাতক যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন। ভিন্ন বিষয়ে কোর্স ফি-র পরিমাণ ধার্য করা হয়েছে ৮ হাজার টাকা থেকে ৭২ হাজার টাকা পর্যন্ত।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে এনএসওইউ-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ১০ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement