CBSE Improvement Result 2026

সিবিএসই-র দশম শ্রেণির দ্বিতীয় পর্বের পরীক্ষা দিয়েছেন? ফলাফল দেখবেন কী ভাবে?

পর্বের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ২১ মে। পরীক্ষা শুরু হয়েছিল ১৫ মে। অর্থাৎ এক মাসের বেশি হয়ে গিয়েছে পরীক্ষার। এখনও প্রকাশিত হয়নি ফল। যদিও খুব শীঘ্রই ফল ঘোষণা হতে পারে বলে খবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৬:১২
Share:

প্রতীকী ছবি।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ২০২৬-এর দশম শ্রেণির দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ২১ মে। পরীক্ষা শুরু হয়েছিল ১৫ মে। অর্থাৎ এক মাসের বেশি হয়ে গিয়েছে পরীক্ষার। এখনও প্রকাশিত হয়নি ফল। যদিও খুব শীঘ্রই ফল ঘোষণা হতে পারে বলে খবর।

Advertisement

ফলাফল দেখা যাবে বেশ কয়েকটি পোর্টালের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইট—https://cbseresults.nic.in/ ছাড়াও উমঙ্গ অ্যাপ এবং ডিজি লকারের মাধ্যমেও ফল দেখা যাবে।

কী ভাবে দেখবেন ফলাফল?

Advertisement

https://cbseresults.nic.in/ এই ওয়েবসাইটে যেতে হবে।

‘হোমপেজ’ থেকে ‘রেজাল্ট’-এর ওয়েবসাইটে যেতে হবে।

সেখানে ফলাফল প্রকাশের লিঙ্কটি পাওয়া যাবে।

প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ ইন করলেই ফল দেখতে পাওয়া যাবে।

২০২৬-এ দশম শ্রেণির মূল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত। সেই পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছিল ১৫ এপ্রিল। তারপর ছিক দ্বিতীয় পরীক্ষা। এটি আসলে ‘ইম্প্রুভমেন্ট এগ্‌জ়াম’।

কারা দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পেরেছেন?

প্রথম পর্বে মূল পরীক্ষা নেওয়া হলেও, দ্বিতীয় পর্বে কোনও বিষয়ে ফল আরও ভাল করার সুযোগ পেয়েছিলেন পডুয়ারা। এ ক্ষেত্রে তাঁদের প্রথম পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন ছিল। তা ছাড়া, যারা প্রথম পর্বে তিনটি বা তার বেশি বিষয়ের পরীক্ষা দেয়নি, তাদের দ্বিতীয় পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি। পাশাপাশি কোনও পড়ুয়া প্রথম পর্বের পরীক্ষা এড়িয়ে শুধু দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারেননি। এ ক্ষেত্রে প্রথম পর্বে কিছু বিষয়ের পরীক্ষা দিয়ে দ্বিতীয় পর্বে বাকি বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগও ছিল না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement