JEE Mains 2026 Paper 2 Result

প্রকাশিত জেইই মেন-এর দ্বিতীয় পত্রের ফলাফল, কোন ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাবে?

সোমবার ঘোষণা করা হয়েছিল জেইই মেন-এর দ্বিতীয় পত্রের চূড়ান্ত আনসার কি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৪
Share:

প্রতীকী চিত্র।

গত সপ্তাহে ঘোষণা করা হয়েছিল জানুয়ারি পর্বের জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই মেন)-এর প্রথম পত্রের ফলাফল। মঙ্গলবার দুপুরে প্রকাশ করা হল দ্বিতীয় পত্রের ফলও।

Advertisement

সোমবার ঘোষণা করা হয়েছিল জেইই মেন-এর দ্বিতীয় পত্রের চূড়ান্ত আনসার কি। এর পরই ঘোষণা করা হল দ্বিতীয় পত্রের আর্কিটেকচার এবং প্ল্যানিংয়ের স্নাতকে (বিআর্ক ও বিপ্ল্যান) ভর্তির প্রবেশিকার ফলাফল।

গত ২৯ জানুয়ারি জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার তরফে জেইই মেন-এর বিআর্ক ও বিপ্ল্যান-এর পরীক্ষা গ্রহণ করা হয়। দেশের ৩১৬টি শহরের ৪২৬টি পরীক্ষাকেন্দ্র এবং বিদেশের ১২টি শহরের পরীক্ষাকেন্দ্রে আয়োজন করা হয় পরীক্ষার। সিবিটি মাধ্যমে ১৩টি ভাষায় পরীক্ষা দিতে পারেন পরীক্ষার্থীরা।

Advertisement

বিআর্ক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৬৪,৭৮৬ জন। মূল পরীক্ষা দিয়েছিলেন ৪৫,৪৫২ জন। বিপ্ল্যানিং-এর জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৩২,২৬৬ জন। এর মধ্যে ২১, ০৬৭ জন মূল পরীক্ষা দেন। দ্বিতীয় পত্রের বিআর্ক এবং বিপ্ল্যান প্রতিটি থেকেই একজন অর্থাৎ মোট দু’জনের এনটিএ স্কোর ১০০। দু’জনেই কেরালার বাসিন্দা। বিআর্ক-এর পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে ময়ূখ কাঁঠাল-এর প্রাপ্ত এনটিএ স্কোর ৯৯.৯০৩১৯৪৬। বিপ্ল্যান-এর পরীক্ষায় পশ্চিমবঙ্গের সায়ুধ রায়ের প্রাপ্ত এনটিএ স্কোর ৯৮.৫৫২২৩৮১।

পরীক্ষার্থীদের http://jeemain.nta.nic.in/-এ গিয়ে তাঁদের ফলাফল দেখতে পারবেন। এ জন্য ওয়েবসাইটে রেজ়াল্ট দেখার জন্য নির্ধারিত লিঙ্কে ক্লিক করতে হবে। এর পর লগ ইন ডিটেলস দিলেই স্ক্রিনে ফলাফল দেখা যাবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement