CUET UG 2026

কুয়েট ইউজি-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করল এনটিএ, কী ভাবে ডাউনলোড করতে পারবেন?

ডমিট কার্ড ডাউনলোড করতে কোনও সমস্যা হলে বা তাতে কোনও তথ্যের অসঙ্গতি থাকলে, পরীক্ষার্থীরা এনটিএ-এর হেল্পডেস্ক নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৪:২২
Share:

প্রতীকী ছবি।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ২০২৬-এর স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। এনটিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এর আগে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ প্রকাশ করা হয়েছিল এনটিএ-এর তরফে।

Advertisement

কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

১। পরীক্ষার্থীদের https://cuet.nta.nic.in/ -এর এই ওয়েবসাইটে যেতে হবে।

Advertisement

২। সেখানে ‘কুয়েট ইউজি ২০২৬’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। লিঙ্কে ক্লিক করে পরীক্ষার্থীদের সব তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

৪। লগ ইন করার পরই অ্যাডমিট কার্ড দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনও সমস্যা হলে বা তাতে কোনও তথ্যের অসঙ্গতি থাকলে, পরীক্ষার্থীরা এনটিএ-এর হেল্পডেস্ক নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ই-মেল করেও সমস্যার কথা জানানো যেতে পারে।

২০২৬-এর কুয়েট ইউজি হবে আগামী ১১ মে থেকে ৩১ মে-র মধ্যে। কম্পিউটার ভিত্তিক (সিবিটি) পরীক্ষা নেওয়া হবে। ভারতের বিভিন্ন শহরের একাধিক পরীক্ষাকেন্দ্র থাকবে। পাশাপাশি, বিদেশের ১৫টি শহরেও পরীক্ষার ব্যবস্থা আয়োজন করা হয়েছে। উত্তীর্ণেরা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়-সহ নানা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement