JIPMAT 2026

ম্যানেজমেন্ট কোর্সে ভর্তির প্রবেশিকা দিয়েছেন! প্রকাশিত হয়েছে সম্ভাব্য ফল, দেখবেন কী ভাবে?

দ্বাদশের পরীক্ষার পরই শুরু করা যায় ম্যানেজমেন্ট-এর পড়াশোনা। তার জন্য জয়েন্ট ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট উত্তীর্ণ হওয়া প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৫:৪৭
Share:

ছবি: সংগৃহীত।

ম্যানেজমেন্টের খুঁটিনাটি শেখার জন্য দ্বাদশের পরই বিশেষ কোর্স করা যায়। এ জন্য একটি বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন। জয়েন্ট ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট শীর্ষক ওই প্রবেশিকার ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশিত হয়েছে।

Advertisement

ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) ওয়েবসাইট মারফত ওই ফলাফল দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা। ৭ জুন ওই পরীক্ষাটি নেওয়া হয়েছিল। দেশের ৯১টি শহরের ৮১টি কেন্দ্রে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৮৭৬ জন।

পরীক্ষার্থীদের ‘আনসার কি’ নিয়ে কোনও আপত্তি থাকলে এনটিএ-র ওয়েবসাইট মারফত জানানোর সুযোগ পাবেন। আবেদনের জন্য ২০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। আবেদনের পোর্টাল ১২ জুন মধ্যরাত পর্যন্ত চালু থাকছে।

Advertisement

দেশের বেশ কয়েকটি আইআইএম-এর তরফে আয়োজন করা হয় ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট (আইপিএম)। পাঁচ বছরের ওই কোর্সে ভর্তি হওয়ার পর একইসঙ্গে বিবিএ এবং এমবিএ করার সুযোগ পান পড়ুয়ারা। সংশ্লিষ্ট কোর্সে ভর্তি হওয়ার জন্য উল্লিখিত প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement