Mohun Bagan

নতুন মরসুম শুরুর আগেই নতুন ফুটবলার মোহনবাগানে, ৬ ফুটের ডিফেন্সিভ মিডিয়োকে সই করাল সবুজ-মেরুন

বিশ্বকাপ শুরু হচ্ছে বৃহস্পতিবার। দ্বিতীয় দিন, অর্থাৎ শুক্রবার খেলতে নামছে বসনিয়া। সেই দেশের ফুটবলারকে সই করাল মোহনবাগান। নতুন মরসুম শুরু হবে সেপ্টেম্বরে, এই ইঙ্গিত পাওয়ার পরেই ঘর গোছানোর কাজে লেগে পড়েছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৬:৪৭
Share:

সামির জেলকোভিচ। ছবি: সংগৃহীত।

বিশ্বকাপ শুরু হচ্ছে বৃহস্পতিবার। দ্বিতীয় দিন, অর্থাৎ শুক্রবার খেলতে নামছে বসনিয়া। সেই দেশের ফুটবলারকে সই করাল মোহনবাগান। নতুন মরসুম শুরু হবে সেপ্টেম্বরে, এই ইঙ্গিত পাওয়ার পরেই ঘর ঘোষণার কাজে লেগে পড়েছে তারা। পঞ্জাব এফসি-তে খেলা সামির জেলকোভিচকে সই করানো হয়েছে।

Advertisement

বসনিয়ার জাতীয় দলে খেলা সামির সম্প্রতি আইএসএলে পঞ্জাবের জার্সিতে ভাল ফুটবল উপহার দিয়েছিলেন। মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডিয়ো হলেও স্টপার পজিশনেও খেলতে পারেন সামির। মোহনবাগানের তারকাসমৃদ্ধ দলে তাঁকে নেওয়ার অন্যতম কারণ, দু’টি পজিশনে সমানতালে খেলার অভিজ্ঞতা। ছ’ফুট উচ্চতার ২৮ বছর বয়সি সামির আচমকা উঠে গিয়ে আক্রমণভাগকে সাহায্য করতেও সিদ্ধহস্ত।

বসনিয়া প্রিমিয়ার লিগ বা উজ়বেকিস্তানের যে লিগে যখন খেলেছেন, তখনই গোল করেছেন এবং করিয়েছেন। সদ্য সমাপ্ত আইএসএলেও দু’টি গোল করার পাশাপাশি তিনটি গোলের বল বাড়িয়েছেন সামির।

Advertisement

মোহনবাগানের দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর সামির বলেছেন, “ভারতে খেলতে আসার পর থেকেই মোহনবাগানের ধারাবাহিক সাফল্যের কথা শুনেছি। আইএসএলে যুবভারতীতে বিপক্ষ দলের জার্সি পরে খেলতে নেমে দেখেছি ক্লাবের প্রতি মোহনবাগান সদস্য সমর্থকদের উন্মাদনা ও ভালবাসা। এ রকম একটা ঐতিহ্যশালী ও শতাব্দীপ্রাচীন ক্লাবের জার্সিতে খেলার সুযোগ পেয়ে আমি আপ্লুত ও রোমাঞ্চিত। সবুজ-মেরুনের সমর্থকরা আমার খেলা দেখেছেন। মোহনবাগান দেশের সেরা ক্লাব। সেই সফল দলের সতীর্থদের সঙ্গে যখন নামব তখন আরও ভাল খেলব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। চ্যাম্পিয়ন হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে আমি কলকাতায় খেলতে আসছি। আইএসএল তো বটেই, সব ট্রফি জিততে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement