FIFA World Cup 2026

বিশ্বকাপে এই প্রথম তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান! গাইবেন শাকিরা, কেটি পেরি, ভারতে কবে, কোথায়, কী ভাবে দেখা যাবে

বৃহস্পতিবার ভারতীয় সময় মধ্যরাতে শুরু ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হবে খেলা। এ বারই প্রথম তিন দেশে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১৫:০৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শুরু ফুটবলের সবচেয়ে বড় যুদ্ধ। বৃহস্পতিবার ভারতীয় সময় মধ্যরাতে শুরু ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো ও কানাডায় হবে খেলা। এ বারই প্রথম তিন দেশে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। তিনটি অনুষ্ঠানই দেখতে পাবেন ভারতের ফুটবলপ্রেমীরা। কবে, কোথায়, কী ভাবে তা দেখা যাবে, দেখে নিন এক নজরে।

Advertisement

কোন কোন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান

মেক্সিকো— এস্তাদিয়ো আজ়টেকা (মেক্সিকো সিটি)

কানাডা— বিএমও ফিল্ড (টরন্টো)

Advertisement

আমেরিকা— সোফি স্টেডিয়াম (লস অ্যাঞ্জেলেস)

কখন অনুষ্ঠান

মেক্সিকো— ১১ জুন ভারতীয় সময় রাত ১০.৩০ মিনিট থেকে হবে অনুষ্ঠান। তার পরেই বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

কানাডা— ১২ জুন ভারতীয় সময় রাত ১১টা থেকে শুরু অনুষ্ঠান। তার পর কানাডার মুখোমুখি বসনিয়া ও হারজেগোভিনা।

আমেরিকা— ১৩ জুন ভারতীয় সময় ভোর ৫টা থেকে শুরু উদ্বোধনী অনুষ্ঠান। তার পর আমেরিকার মুখোমুখি হবে পানামা।

পারফর্ম করবেন কারা

মেক্সিকো— মূল আকর্ষণ শাকিরা ও বার্না বয়। তাঁরা পারফর্ম করবেন বিশ্বকাপের থিম সং-এর সঙ্গে। তা ছাড়া আলেজ়ান্দ্রো ফের্নান্দেজ়, বেলিন্ডা, ড্যানি ওসেন, জে বালভিল, লিলা ডাওনস, লস অ্যাঞ্জেলেস আজুলেস, মানা ও টাইলা পারফর্ম করবেন সেখানে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কানাডা— মূল আকর্ষণ মাইকেল বাবেল। তা ছাড়া অ্যালেসিয়া কারা, অ্যালানিস মরিসেটে, জেসি রেয়েজ়, নোরা ফতেহি, সঞ্জয় ও উইলিয়াম প্রিন্স থাকবেন অনুষ্ঠানে।

আমেরিকা— মূল আকর্ষণ কেটি পেরি। তা ছাড়া ফিউচার, অ্যানিটা, লিসা, রেমা ও টাইলা অনুষ্ঠান করবেন সেখানে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতে কী ভাবে দেখা যাবে

ভারতে বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল ইউনাইট৮ স্পোর্টজ় ১, ইউনাইট৮ স্পোর্টজ় ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টজ় ২ ও ইউনাইট৮ স্পোর্টজ় ২ এইচডি চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। পাশাপাশি জ়ি-ফাইভ অ্যাপেও অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement