CUET UG 2026

কুয়েট ইউজি-র চূড়ান্ত ‘আনসার কি’ প্রকাশিত, উত্তরপত্র থেকে বাদ গেল সাতটি প্রশ্ন

এর আগে ৯ জুন প্রকাশিত হয়েছে সম্ভাব্য ‘আনসার কি’। এর পর ৯ থেকে ১১ জুনের মধ্যে আপত্তি জানানোর সুযোগ ছিল। সেই আপত্তির ভিত্তিতেই চূড়ান্ত উত্তরপত্র থেকে সাতটি প্রশ্ন বাদ দিয়ে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৫:৩৫
Share:

প্রতীকী ছবি।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) তরফে প্রকাশ করা হল স্নাতক স্তরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর ‘আনসার কি’। চূড়ান্ত উত্তরপত্র থেকে মোট সাতটি প্রশ্ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে এনটিএ।

Advertisement

এর আগে ৯ জুন প্রকাশিত হয়েছে সম্ভাব্য ‘আনসার কি’। এর পর ৯ থেকে ১১ জুনের মধ্যে আপত্তি জানানোর সুযোগ ছিল। সেই আপত্তির ভিত্তিতেই চূড়ান্ত উত্তরপত্র থেকে সাতটি প্রশ্ন বাদ দিয়ে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা সেটি দেখে নিজের ফলাফলের একটি ধারণা পেয়ে যাবেন।

কী ভাবে দেখবেন আনসার কি?

Advertisement

প্রথমে কুয়েট ইউজি-র ওয়েবসাইটে (https://cuet.nta.nic.in/) যেতে হবে।

‘হোমপেজ’ থেকেই আনসার কি-র বিজ্ঞপ্তি এবং লিঙ্ক দু’টিই পাওয়া যাবে।

এর পর অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে হবে।

তা হলেই আনসার কি দেখতে পেয়ে যাবেন পড়ুয়ারা।

পরবর্তী প্রয়োজনের জন্য কা ডাউনলোড করে রাখা যেতে পারে।

এনটিএ গত ১১ মে থেকে কুয়েট ইউজি শুরু করেছিল। এর মাঝে ইদের জন্য ২৮ মে-র পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছিল। সব মিলিয়ে ৭ জুন পরীক্ষা শেষ করে এনটিএ। দেশ ও দেশের বাইরে থেকে মোট ১৫,৬৮,৮৬৭ জন পরীক্ষা দিয়েছেন বলেই এনটিএ সূত্রে খবর। যদিও ৩০ মে যান্ত্রিক গোলযোগের কারণ পরীক্ষা দিতে পারেননি ৩,৭৬৫ জন। পরে সেই পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়া হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement