Recruitment in South 24 Parganas

দক্ষিণ ২৪ পরগনা জেলায় চাকরির সুযোগ, প্রতি মাসে বেতন মিলবে ৬০ হাজার

পদ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৬৭ বছরের মধ্যে হতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৮:০৮
Share:

দক্ষিণ ২৪ পরগনা জেলায় কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

দক্ষিণ ২৪ পরগনা জেলায় রয়েছে চাকরির সুযোগ। জেলার স্বাস্থ্য বিভাগের তরফে নিয়োগ করা হবে কর্মী। সেই মর্মে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

মেডিক্যাল অফিসার, সিনিয়র মেডিক্যাল অফিসার, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, সিনিয়র টিউবাকুলেসিস ল্যাবেরটরি সুপারভাইজার, ল্যাবেরটরি টেকনিশিয়ান, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, লেডি কাউন্সিলর, স্টাফ নার্স, ফার্মাসিস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার–সহ আরও বিভাগে নেওয়া হবে কর্মী। পদ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৬৭ বছরের মধ্যে হতে হবে। প্রতিটি পদে আবেদনের জন্য বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। পদ অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৩,৫৬০ টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া:

Advertisement

প্রার্থীকে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকা জমা দিতে হবে। ৮ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement