SSC teacher recruitment

আরও আটটি বিষয়ের কাউন্সেলিং শুরু হবে শীঘ্রই! মার্চের শেষেই প্রার্থীদের হাতে সুপারিশ পত্র

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৯:২৬
Share:

প্রতীকী চিত্র।

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে মোট শূন্য পদ ১২,৪৪৫। ইতিমধ্যেই প্রথম পর্যায়ে সাতটি বিষয় প্রায় ৫০০ ‘ম্যাচিং ভ্যাকেন্সি’ পাঠিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এ বার আর‌ও আটটি বিষয় তিন হাজারের বেশি শূন্য পদ এসএসসিকে দিল সরকার।

Advertisement

২৮ মার্চ থেকে শুরু হচ্ছে একাদশ দ্বাদশের দ্বিতীয় দফায় সুপারিশপত্র দেওয়ার কাউন্সেলিং প্রক্রিয়া। সেখানে আটটি বিষয় ৩০৭৮টি শূন্যপদের জন্য ‘ম্যাচিং ভ্যাকেন্সি’ পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এই বিষয়গুলির মধ্যে রয়েছে, গণিত, ভূগোল, হিসাবশাস্ত্র, হোম ম্যানেজমেন্ট, হোম সায়েন্স, হিন্দির মতো বিষয়।

এসএসসি সূত্রের খবর, বাংলা বিষয়েও ‘ম্যাচিং ভেকেন্সি’ পাঠানো হয়েছে সরকারের তরফ থেকে। কিন্তু তাতে কিছু সমস্যা থাকায় বাংলার কাউন্সেলিং প্রক্রিয়া দ্বিতীয় পর্যায়ের প্রথমে শুরু করা সম্ভব হবে না। একাদশ-দ্বাদশ শ্রেণির কাউন্সেলিং হবে কেন্দ্রীয় ভাবে আচার্য সদনে। এ ক্ষেত্রে প্রথম ৫০০টি শূন্যপদে কাউন্সেলিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রথম দফায় সাতটি বিষয়ে ১৮২ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। এর মধ্যে দু’দিনে সুপারিশ পত্র পেয়েছেন ১৬৮ জন। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে মোট ১৫টি বিষয়ে প্রা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement