teacher recruitment protest

সুপারিশপত্রের দাবিতে ফের পথে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা, বিকাশভবন অভিযান

উচ্চ প্রাথমিকের বাকি থাকা ১২৪১ চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া আগামী ৩০ মার্চের মধ্যে শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। কিন্তু এখন‌ও পর্যন্ত আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে কোন‌ও পদক্ষেপ করছেন না বিকাশভবন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৮:৩৫
Share:

নিজস্ব চিত্র।

ভোটের আগে ফের নিয়োগের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। অবিলম্বে বাকি থাকা ১২৪১ জনকে সুপারিশপত্র দিতে হবে বলে দাবি তুলে বিকাশ ভবন অভিযানের ডাক দে‌ওয়া হয়েছিল আপার প্রাইমারি মঞ্চের তরফে।

Advertisement

বৃহস্পতিবার করুণাময়ীতে জমায়েত হয়ে বিকাশ ভবন অভিযান করেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা।

যদিও আন্দোলকারীদের বিকাশভবন পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি। জলসম্পদ ভবনের সামনে আসার পরই পুলিশ তাঁদের আটকায়। তৈরি হয় উত্তেজনা। চাকরিপ্রার্থীরা সেখানেই অবস্থানে বসেন।

Advertisement

উচ্চ প্রাথমিকের বাকি থাকা ১২৪১ চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া আগামী ৩০ মার্চের মধ্যে শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। কিন্তু এখন‌ও পর্যন্ত আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে কোন‌ও পদক্ষেপ করছেন না বিকাশভবন।

উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের আট দফায় ১২,৭২৩ জনের কাউন্সেলিং হয়েছে। বাকি রয়েছে ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং। প্রায় দেড় বছর হতে চলল এই প্রক্রিয়া চলছে উচ্চ প্রাথমিকের। চাকরিপ্রার্থীদের প্রশ্ন,বাকি ১,২৪১ জনের কাউন্সেলিং কবে হবে?

পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, “আদালতের নির্দেশে এই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। যা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে অপেক্ষারত রয়েছি আমরা। শিক্ষা দফতরের তরফে অবিলম্বে কমিশনের অফিসে ম্যাচিং ভ্যাকেন্সি পাঠিয়ে নিয়োগ সম্পন্ন করা উচিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement