Class XI–XII teacher recruitment

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু, নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে প্রার্থীদের হাতে

শুধু ৬২ জন নয়, ৫ মার্চ আরও ২৮ জনকে নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রার্থীদের ছবি এবং সব জরুরি নথির আসল-সহ নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৩:৫৮
Share:

প্রতীকী চিত্র।

ভোটের আগেই শিক্ষক পদপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। প্রথম পর্যায়ের প্রক্রিয়া শুরু হল সোমবার। দোল ও হোলি উৎসব শেষ হলে আরও ২৮ জন পর্ষদের কাছ থেকে নিয়োগপত্র পাবেন বলে জানা গিয়েছে।

Advertisement

একাদশ-দ্বাদশে যে সমস্ত চাকরিপ্রার্থী স্কুল সার্ভিস কমিশনের তরফে সুপারিশপত্র পেয়েছেন, তাদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার সুপারিশপত্র পাওয়া ৬২ জন নথি যাচাইয়ের কাজ শুরু হল। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে পুলিশি তদন্ত এবং স্বাস্থ্য পরীক্ষা হবে প্রার্থীদের। তার পর তাঁদের নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ।

শুধু ৬২ জন নয়, ৫ মার্চ আরও ২৮ জনকে নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রার্থীদের ছবি এবং সব জরুরি নথির আসল-সহ নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হতে হবে। নথি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হলে পরবর্তী ধাপে নিয়োগ সংক্রান্ত কোন‌ও সুবিধা মিলবে না বলেও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। নথি যাচাইয়ের জন্য শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, সুপারিশপত্র, অ্যাডমিট কার্ড, পরিচয়পত্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে যেতে বলা হয়েছে। কোনও নথি সঙ্গে না থাকলে প্রক্রিয়া সম্পূর্ণ হবে না।

Advertisement

গত ফেব্রুয়ারিতে প্রথম দফায় সাতটি বিষয়ে ১৮২ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। এর মধ্যে দু’দিনে সুপারিশপত্র পেয়েছিলেন প্রায় ১৬৮ জন। মঙ্গলবার সুপারিশপত্র পেয়েছেন ৬৪ জন। ডাকা হয়েছিল ৬৭ জনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement