Calcutta University

পরীক্ষার নির্দেশিকা এ বার কিউআর কোড-এ! নতুন অ্যাডমিট কার্ডের ভাবনা কলকাতা বিশ্ববিদ্যালয়

বর্তমানে একটি পাতার একদিকেই ছাপানো থাকে তথ্য। ওই দিকেই নতুন কিউআর কোড দেওয়া থাকবে। যার ফলে কলেজের আর নতুন করে কিছু ছাপানোর প্রয়োজন হবে না। পড়ুয়ারাও সহজে পরীক্ষার সব নির্দেশিকা ও নিয়ম সহজেই জেনে নিতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৩:৪৭
Share:

— প্রতীকী চিত্র।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশাবলি এ বার কিউআর কোড থেকেই পাবেন পরীক্ষার্থীরা। অ্যাডমিট কার্ড নিয়ে নতুন করে ভাবছি কলকাতা থেকে বিশ্ববিদ্যালয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, কলেজগুলির খরচ বাঁচাতে, সহজে পড়ুয়াদের কাছে তথ্য পৌঁছতে এই ভাবনা।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, স্নাতকের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডের ‘সফট কপি’ কলেজগুলিকে পাঠিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের তরফে। তার পর কলেজগুলি তা ছাপিয়ে পড়ুয়াদের হাতে তুলে দেয়। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকাও পৃথক ভাবে কলেজগুলিকে দেওয়া থাকে। কিন্তু সেগুলি অধিকাংশ কলেজই ছাপিয়ে পড়ুয়াদের দেওয়া সম্ভব হয় না। কারণ, খরচ। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষকেরা পড়ুয়াদের সেই নির্দেশিকা মৌখিক ভাবে জানিয়ে দেন। এ ছা়ড়া পরীক্ষার খাতাতেও সেই নির্দেশিকা থাকে। কিন্তু পরীক্ষার খাতা খোলার আগে পর্যন্ত লিখিত ভাবে কোনও নির্দেশিকাই প্রায় পড়ুয়াদের কাছে আসে না বলেই দাবি কলেজগুলির।

Advertisement

এই সমস্যার সমাধানে, কলেজগুলির বাড়তি খরচের হ্রাসের লক্ষ্যে কিউআরকোড রাখার ভাবনা চিন্তা চলছে।

বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, বর্তমানে একটি পাতার একদিকেই ছাপানো থাকে তথ্য। ওই দিকেই নতুন কিউআর কোড দেওয়া থাকবে। যার ফলে কলেজের আর নতুন করে কিছু ছাপানোর প্রয়োজন হবে না। পড়ুয়ারাও সহজে পরীক্ষার সব নির্দেশিকা ও নিয়ম সহজেই জেনে নিতে পারবেন।

Advertisement

নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের কলকাতা শাখার সভাপতি জয়দীপ ষড়ঙ্গী বলেন, ‘‘আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের কাছে এই দাবি জানিয়েছিলাম। কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দিলে খুবই ভাল হবে।’’

এ প্রসঙ্গে উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, ‘‘পড়ুয়ারা যেন সহজেই পরীক্ষার সব নির্দেশিকা জানতে পারে তাই কিউআর কোড দেওয়ার ভাবনা চিন্তা চলছে। এতে কলেজগুলিকে আর নতুন করে ছাপাতে হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement